ছেলের সর্বোচ্চ পদক অর্জনে আনন্দ বিরাজ করছে বক্কর জিলির সংসারে
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : এ বছর পুলিশ সপ্তাহ খুশির বার্তা নিয়ে এসেছে বাবা আবু বক্কর সিদ্দিকী ও মা আজিজুন নাহার জিলির ঘরে। বীরত্ব, সততা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাদের একমাত্র ছেলে আবির সিদ্দিকী শুভ্র পেয়েছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)। ছেলের এই অর্জনের খবরে আনন্দে আত্মহারা মা মানুষকে মিষ্টিমুখ করিয়ে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতে ছেলের পিপিএম ব্যাচ পরানো দেখে আনন্দ অশ্রু ঝরিয়েছেন মনের অজান্তে। আইনজীবী বাবা ছেলেকে সততার সাথে দায়িত্ব পালনে উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন একাধিক পোষ্ট। ছেলের মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন নেটিজেনদের কাছে। পুলিশ সপ্তাহ শেষ হলেও বক্কর জিলির সংসারে এই আনন্দ যেন শেষ হবার নয়।
বাবা মায়ের বড় আদরের রতন আবির সিদ্দিকী শুভ্র। পরিচিত জন, প্রিয়জনদের কাছে শুভ্র নামেই অধিক পরিচিত। অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করছেন পুলিশ হেডকোয়াটার্সে। মাধ্যমিকের পড়াশুনা করেছেন কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজে। ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে নিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা। সেখান থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ইংরেজি বিভাগে অধ্যায়নের সুযোগ পান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। স্নাতক শেষ করেই বসেন ৩৩ তম বিসিএস পরীক্ষায়। প্রথম ধাপেই এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। ২০১৪ সালে ৩৩তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর সম্মান লাভ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সততা, নিষ্ঠা দায়িত্ব পালন করেছেন মাগুরা ও সাতক্ষীরা জেলায়। মাগুরায় কর্মরত থাকা অবস্থায় ২০২০ সালে সততা ও ১৩ টি ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনের জন্য তিনি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ ‘আইজিপি’ পদক লাভ করেছেন।
আবির সিদ্দিকী শুভ্র যশোরের কেশবপুরের কৃতি সন্তান। তার বাবা পেশায় একজন আইনজীবী। তিনি যশোর বারের সিনিয়র আইনজীবী হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করছেন। মা কিছুদিন শিক্ষকতা করলেও বর্তমানে একজন সফল গৃহিনী।
ছেলের এই সাফল্যে মা আজিজুন নাহার জিলির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,'প্রত্যেকটা মায়ের দায়িত্ব ছেলে মেয়েকে মানুষের মত মানুষ হিসাবে গড়ে তোলা। আমি আমার দায়িত্ব পালন করেছি। ছেলেকে নিজের মনের মত করে গড়ে তুলেছি। তার এই সাফল্য আমার বড় পাওয়া। প্রত্যেক মায়ের কাছে সন্তানের ভালো কোনো কিছু অর্জন সত্যি অনেক আনন্দের।
এ ব্যাপারে আবির সিদ্দিকী শুভ্র’র বাবা অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী বলেন, বীরত্ব, সততা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আবিরের এ অর্জনে আমরা গর্বিত।
(এসএ/এসপি/মার্চ ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








