দিনাজপুরে পিকনিকের বাস খাদে, নারী-শিশুসহ আহত ৪৫
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে পিকনিকের (বনভোজনের) যাত্রীবাহী বাস উলটে নারী-শিশুসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে।বাসের সামনের চাকা ব্লাস্ট হয়ে (ফেটে) নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে গিয়ে এই দূর্ঘটনা ঘটেছে।
সোমবার (০৪ মার্চ) দুপুর একটায় দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের পূর্বপার্শ্বে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন, ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২), মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমা (৭)। এছাড়াও আহত বাকি যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানাগেছে, সোমবার সকালে ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামবাসীরাবাসীরা বার্ষিক বনভোজনে শিশুসহ ৪৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দ্যেশ্যে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছালে পথিমধ্যে (ঢাকা মেট্রো-জ-১১-০২-৮১) বাসটির সামনের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি ডান পার্শ্বের আবাদী জমিতে পড়ে যায়। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ ভর্তি করা হয়।
আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। সবাই চিকিৎসা নিচ্ছি।
নবাবগঞ্জ আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। আহত ৪৫ জনসকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কারো দোষ ছিল না। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
(এসএএস/এএস/মার্চ ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








