E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নসিমন চালক নিহত

২০২৪ মার্চ ০৫ ১৮:৪৯:১১
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নসিমন চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে রিজাউল ফকির (৩০) নামে নসিমন চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুকসুদপুর উপজেলার নিশাতলা-বলনারায়ন রোডের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজাউল ফকির পাশ্বাবর্তী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম জানান, খান্দারপাড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমন চালক রিজাউল ফকির মারাযান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(টিবি/এসপি/মার্চ ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test