ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের স্রোত
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিতে মানুষের স্রোত নামে। সকাল থেকেই শৃংখল মুক্তির মহানায়কের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
বেলা বাড়ার সাথে সাথে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা. ইউনিয়ন ও গ্রাম থেকে আগত মানুষ প্রাণপ্রিয় নেতার প্রতি অতল শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ছেয়ে যায় সবার শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদী। একরে পর এক শ্রদ্ধা নিবেদনের পালা চলতে থাকে। এতে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে আসা মানুষের স্রোত নামে।
এদিন সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে ঐতিহাসিক ৭ মার্চের শ্রদ্ধা নিবেদন করা হয়। বেদীর পাশে জেলা প্রশাসনের কর্মকর্তারা কিছুক্ষণ দাড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য আর মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘজীবন কামনায় প্রার্থনা হয়।
এরপর গোপালগঞ্জ জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেল পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী লীগের সহযোগি সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া থানা, শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, বেগম ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সামজসেবা অধিদপ্তর, জেলা কারাগার, এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, শিক্ষক সমিতি, অফিসার্স ক্লাব, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য কেএমএন মঞ্জুরুল হক লাভলু, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহ বিভিন্ন ব্যক্তি, অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, ৭ মার্চের ভাষন বাঙ্গালীর মুক্তির মন্ত্র। তিনি অনন্ত প্রেরণার উৎস। ঐতিহাসিক ৭ মার্চে টুঙ্গিপাড়ায় মানুষের স্রোত নামে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজিবি, পেশাজিবি সংগঠন্, বিভিন্ন ব্যক্তি, অফিস ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
(টিবি/এসপি/মার্চ ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ জুন ২০২৬
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)







