E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিখোঁজের ১ মাস পর পুকুর থেকে ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার

২০২৪ মার্চ ০৭ ১৮:১৮:৫০
নিখোঁজের ১ মাস পর পুকুর থেকে ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ১ মাস পর পুকুর থেকে ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ 

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত মরদেহটি পাশ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাহআলমের ছেলে আকাশ-এর (১৭)।

পুলিশ সুত্রে জানা যায়, এদিন দুপুরে স্থানীয়রা পুকুরের কচুরিপনা পরিষ্কার করার সময় একটি বস্তা বেরিয়ে আসে৷ বস্তা থেকে পঁচা গন্ধ বের হলে তারা থানায় খবর দেয়। পরে মুকসুদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুয়ারীডাঙ্গার একটি পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল রহস্য যানা যাবে৷ তদন্ত পূর্বক এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে৷

(টিবি/এসপি/মার্চ ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test