E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেঘনার কুখ্যাত দস্যু ফারুক নৌ-পুলিশের হাতে গ্রেপ্তার

২০২৪ মার্চ ০৭ ১৮:৩৬:৩৩
মেঘনার কুখ্যাত দস্যু ফারুক নৌ-পুলিশের হাতে গ্রেপ্তার

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামি মো. ফারুককে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে র‍্যাব-৭ এর সহায়তায় রামগতির বড়খেরী নৌ-পুলিশের সদস্যরা চট্টগ্রামের ডাবলমুরিং থানার মাদারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ফারুক ভোলার দৌলতখান থানাধীন চর খলিফা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।

নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, ফারুক অস্ত্রধারী কুখ্যাত দস্যু। মেঘনা নদীর জেলেদের অপহরণ করে সে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিত। ২০২২ সালের দিকে কমলনগরের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতি করে সে।

এছাড়া রামগতির আলেকজান্ডার এলাকার মেঘনা নদীতে ডাকাতিকালে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার জেলে গুলিবিদ্ধ হয়। এ দুই মামলার প্রধান আসামি ফারুক।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসএস/এসপি/মার্চ ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test