E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

২০২৪ মার্চ ০৯ ১৫:৫৪:৫৯
গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে ।

শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু পরিবারের জৈষ্ঠ্য সদস্য শেখ কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী, প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আকরামুজ্জামান।

আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট পদক,মেডেল, ট্যাব ও উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানান।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

(এমএস/এএস/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test