টুঙ্গিপাড়ায় শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিন দিন শিক্ষার মান নেমে যাচ্ছে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না। এমনকি ভাল চাকরিতেও প্রবেশ করতে পারছে না। এ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ অন্যান্যরা উদ্বেগ প্রকাশ করেন।
শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের কৃতি ৫০ শিক্ষার্থীকে সম্বর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।
আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের শিক্ষার মান নেমে যাওয়ার জন্য তিনি শিক্ষা কর্মকর্তার উদাসীনতা, প্রধান শিক্ষকদের দায়িত্বহীনতা ও পরীক্ষায় আসদুপায় অবলম্বনকে দায়ী করেন। তিনি বিদ্যালয়গুলোতে মনিটরিং সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করে শিক্ষার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
টুঙ্গিপাড়া উপজেলার সেনেরচর-বাশুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস বলেন, শিক্ষার মান নেমেছে এটি জলজ্যান্ত সত্য। শিক্ষা প্রদানে শিক্ষকদের আন্তরিকতার কোন অভাব নেই। কিন্তু পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের শতভাগ পাশ করাতে হবে বলে আমাদের উপর চাঁপ থাকে। এ কারণে অধিকাংশ শিক্ষার্থী পড়াশেনা করে না। তাই শিক্ষার মান নেমে যাচ্ছে।
টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, আমি এ উপজেলায় গত বছর যোগদান করেছি।শিক্ষার মান বাড়াতে এসএসসি ও এইচএসসি সহ সব পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রতিরোধ করেছি। এতে বেশ কিছু শিক্ষার্থী ফেল করেছে। এ কারণে আমার উপর অনেকেই নাখোশ। শিক্ষার মান বৃদ্ধিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন বন্ধ । শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস মনিটরিং সহ অন্যান্য সব বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে ।
বিশেষ অতিথির বক্তেব্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আল বলেন, আমাদের অধিদপ্তরের নিয়োগে টুঙ্গিপাড়া থেকে ৩য়, ৪র্থ শ্রেণির কর্মী নিয়োগ পেয়েছে । উচ্চ পদে কেউ চাকরি পায় নি । এ থেকে বোঝা যায় টুঙ্গিপাড়া উপজেলার শিক্ষার মান নেমে যাচ্ছে। এখানকার শিক্ষার মানোন্নয়নে আমার বিশেষ কর্মসূচী গ্রহন করব। এতে দ্রুত শিক্ষার মানোন্নয়ন ঘটবে বলে আমি প্রত্যাশা করছি।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ বলেন, বিদ্যালয়ে শিক্ষার মান নেমে যাওয়ার পেছনে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইচ্ছা থাকলেই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন করা যায় । আপাদের (কর্মকর্তা) বিষষে মনিটরিং করা হবে। আগামী ২ মাসের মধ্যে শিক্ষার মানোন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানের সভাপতি শিক্ষানুরাগী ও বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির হোসেন বলেন, সার্টিফেকেটের জন্য পড়াশোনা না করে মানুষ হবার জন্য পাড়াশোনা করতে হবে। লেখাপড়ার মানোন্নয়নে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ জেলার মধ্যে ভাল করছে। আরো ভাল করতে হবে। লেখাপড়া মনোযোগ দিয়ে করলে জীবন মান উন্নয়ন হবে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে, মা-বাবার মুখে হাসি ফোটাতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে।
(এমএস/এএস/মার্চ ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- ক্রেতা না থাকায় নদীর পাড়ে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগের প্রশংসা জাতিসংঘের
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- আট বছর আগে একদিন
৩০ মে ২০২৬
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
-1.gif)








