E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি গবেষণার ৪ নতুন পরিচালকের শ্রদ্ধা 

২০২৪ মার্চ ১১ ১৫:৪৮:৩০
বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি গবেষণার ৪ নতুন পরিচালকের শ্রদ্ধা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নবনিযুক্ত ৪ পরিচালক।

আজ সোমবার বেলা ১১ টায় নতুন পরিচালক ড. মো মতিয়ার রহমান, ড. মোঃ আবু হেনা ছরোয়ার জাহান, ড. এমএম কামরুজ্জামান, ড. মোঃ ছালেহ উদ্দিন টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।

তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন এ ৪ কর্মকর্তা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

কৃষি গবেষণা ইনস্টিটি্উটের বিজ্ঞানী ও পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ওই ৪ পরিচালক বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধ, আদি পৈতৃকবাড়ি ও জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শণ করেন।

(টিবি/এসপি/মার্চ ১১, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test