বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালী বাউফলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাছিপাড়া এজেন্ট শাখার মোসাঃ মুক্তা আক্তার (২৭) ও নিপা আক্তার (২৪) নামের দু'জন মহিলা ব্যাংক স্টাফকে দুপুরের খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ উঠেছে একই ব্যাংকের অফিস সহকারী মোঃ রুবেল সরদার এর বিরুদ্ধে।
গত সোমবার (১১ই মার্চ) দুপুর আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে, ঘটনার পরে অচেতন অবস্থায় আহতদের কালিশুরী বেসরকারি স্লোব হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ব্যাংকের এজেন্ট ইনচার্জ মুক্তা আক্তার স্বাভাবিক সুস্থ হলেও ব্যাংকের ক্যাশিয়ার নিপা আক্তার এখনো অচেতন অবস্থায় রয়েছে।উন্নত চিকিৎসার জন্য নিপাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ব্যাংক ব্যবস্থাপক ফেরদৌস আকন। ব্যাংক স্টাফদের কাছ থেকে যানা যায়, অভিযুক্ত অফিস সহকারী মোঃ রুবেল সরদার ১মাস পূর্বে অফিসের অফিস সহায়ক মোঃ নাছিম বেগমকে একই পদ্ধতিতে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করেন এবং তাকে সুস্থ করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়।
তবে, রুবেল কি কারণে এই কাজ করছে তা অনুসন্ধানে এখনও জানা যায়নি। ভুক্তভোগী মুক্তা আক্তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন খাইয়েছে এবং কি কারনেই যে এ কাজ করেছে তা আমরা জানিনা, আমরা তার বিরুদ্ধে বিচার দাবি জানাচ্ছি। অভিযুক্ত রুবেল সরদার উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের মৃত্যু গোলাম হোসেন মাস্টারের ছেলে।
ঘটনার বিষয় জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নাই। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ ফেরদৌস আকন ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তাঁরা আমাকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,' ঘটনাটি আপনার মাধ্যমে শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ সুত্রে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে'। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির গাজী বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
(এফএম/এএস/মার্চ ১৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি’
- তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
- মুক্তিবাহিনী দিনাজপুরে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়
- কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দমুখর নৌকাবাইচ
- স্কুলের ১৭ ল্যাপটপ চুরির প্রতিবাদ ও উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন
- কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত
- মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান
- চাটমোহরে জীবাশ্ম জ¦ালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরা যুবলীগের সাবেক আহবায়কসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ৪
- বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
- সুমন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমাণ্ড আবেদন
- উচ্চ হর্নে অতিষ্ঠ আদমদীঘির মানুষ, নীরব এলাকা যেন কাগজেই
- রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা
- ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’
- ১৩ বিঘা জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
- হাজারীবাগে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
- বন্ধ শিল্পে প্রাণ ফিরুক
- মাদারীপুরের টেকেরহাট বন্দরে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হাসপাতাল উদ্বোধন
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








