E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে গ্রেপ্তার

২০২৪ মার্চ ১৫ ১৭:২১:০১
মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি : জাটকা সংরক্ষণ অভিযানের মধ্য নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরায় ১৩ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় এক হাজার ৫০০ মিটার কারেন্টজালসহ ১৪টি চায়না চাই ও পাঁচটি কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এক প্রেসনোটের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেপ্তার জেলেরা হলেন শাহজালাল বন্দুকশী (২৭), জাকারিয়া (১৯), মো. সাগর (১৯), মো. আল-আমিন (১৩), শাহাদাত হোসেন (১২), আমিনুদ্দিন বেপারী (৩২), মো. বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭), নুরুল হক (৫৫)।

ওসি কামরুজ্জামান বলেন, বুধবার রাতে মেঘনা নদীর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনার বাজার ও লালপুর নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলেদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জাল ও নৌকা নৌ থানা হেফাজতে রয়েছে।

(ইউএইচ/এসপি/মার্চ ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test