নিহত ফার্নিচার নকসা মিস্ত্রি মোস্তফার বাড়িতে শোকের মাতম
নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : এক দিন কাজ না করলে যার সংসার চলত না।সব সময় ছেলে মেয়ের লেখাপড়া আর ওদের ভবিষ্যৎ লইয়া সবসময় ভাবত।এই মানুষটারেই ওরা জানে মাইরা ফালাইলো।এখন আমার সংসার চলাইবো কে, পোলা পাইনরে মানুষ করমু কেমনে, তিনটা বাচ্চা লইয়া কই যামু, কি করমু, কার কাছে যামু কে দেখবো আমাগো।
কথাগুলো বলছিলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত রাজনৈতিক মোস্তফা খালাসী (৪২) তার স্ত্রী সালমা আক্তার এর। মোস্তফা খালাসী টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফি উদ্দিন খালাসীর ছেলে।তিনি বাঘিয়া বাজারে একটি দোকান ভারানিয়ে ফার্নিচারের নকশার কাজ করতেন।
সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা রাজন সিকদারের বিরুদ্ধে মোস্তফা খালাসীকে হত্যার অভিযোগ।
সালমা আক্তার ও মোস্তফা একই এলাকার বাসিন্দা। ১৫ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ দম্পতির ঘরে অস্টম শ্রেণিতে পড়ুয়া জান্নাতুল ফেরদাউস (১৪), ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে সামি খালাসী (১২) ও ১১ মাস বয়সি সাবিহা ফেরদৌস নামে তিন ছেলে মেয়ে রয়েছে।
এ দিন সালমা কান্না করতে করতে বলছিলেন, আমাদের ঘরে অভাবছিল।তবে কোন অশান্তি ছিলনা। বিয়ের পর অভাবে কষ্ট করছি,স্বামীর দ্বারা কখনো কষ্ট পাইনাই।আমাদের ঘরে সুখ ছিল।মানুষটা দিন রাত পরিশ্রম করতো আমাদের একটু ভালো রাখার লাইগা।এই মানুষটা ছিল আমাগো একমাত্র ভরসা। এখনতো আমাদের সব শেষ হইয়া গেলো।আমাগো ভাঙা একটা ঘর ছাড়া আমাদের কিছুই নাই।পুলা মাইয়া নিয়া পথে বসা ছাড়া কোন উপায় আমি দেখছি না।
এ সময় সালমা আক্তার আক্ষেপের সঙ্গে বলেন, সামান্য নকসা করা নিয়ে কথা-কাটাকাটি হইতে পারে। একটা তাজা মানুষরে কেমনে মাইরা ফেললো। যে আমার স্বামীরে মারলো, আমাদের পথে বসাইলো, আমি তার বিচার চাই।
শনিবার সকালে বাঘিয়া বাজারে ফার্নিচারের নকশা করার জন্য মোস্তফার দোকানে কাঠ নিয়ে আসেন রাজন সিকদার। মোস্তফাকে রাজন তাঁর কাঠে নকশা করে দিতে বলেন। রোজা রেখেছি, হাতে কাজ আছে, বিদ্যুৎও থাকবে না জানিয়ে মোস্তফা নকশা করে দিতে পারবেন না বলে জানান রাজনকে। রাজন বিষয়টি মেনে নিতে পারেননি। এ নিয়ে দুজন তর্কে জড়ান। রাজনের কাঠ দোকান থেকে বাইরে ছুড়ে ফেলে দেন মোস্তফা। এতে রাজন ও মোস্তফা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাজন মোস্তফার অন্ডকোষ চেপে ধরেন। পরে তাঁদের দুজনকে দুই দিকে ছাড়িয়ে দেন পাশের দোকানের দোকানিরা। সে সময় মোস্তফা মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মোস্তফার মেয়ে জান্নাতুল ফেরদাউস বলে,বাবা আমাদের অনেক আদর করত।কখনো আমার ভাইকে বাবা আর আমাকে মা ছাড়া ডাকদিত না।আমাদের বড় কলেজে ভর্তি করবো। বাবার মত যেনো কষ্ট করতে না হয়, এজন্য পড়াশোনা করিয়ে বড় অফিসার বানাতে চেয়েছিল আমার বাবা। শনিবার ভোরে রাতে বাবার সঙ্গে সেহরি খেয়েছি। সে সময় ছিল বাবার সঙ্গে শেষ দেখা শেষ কথা। ঘুম থেকে উঠে দেখি বাবা কাজে চলে গেছে। সকাল সাড়ে ১০ টার দিকে শুনি বাবাকে মেরে ফেলেছে।যে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের ভাই বোনদের যে এতিম করেছে আমরা তার বিচার চাই।
মোস্তফা খালাসীর মরদেহ ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় হাটকান সামাজিক গোরস্তানে দাফন করা হয়েছে। এ ঘটনায় রবিবার সকালে সালমা আক্তার বাদি হয়ে টঙ্গিবাড়ী থানায় হত্যা মামলা করেছেন। এদিকে মোস্তফা হত্যাকান্ডে এলাকায় শোকের ছায়া পড়েছে। স্থানীয়রা খুনি রাজন সিকদারের ফাঁসির দাবি তুলেছেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা সোয়েব আলী বলেন,ঘটনার সঙ্গে জড়িত রাজন সিকদারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
(এনডি/এএস/মার্চ ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
- ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন
- এবার জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে কাজী আব্দুল মাজেদ একাডেমী
- কেপিএম স্কুল এন্ড কলেজের বেঞ্চ চুরির ঘটনায় থানায় অভিযোগ
- নিয়ম বহির্ভূতভাবে দুস্থ নারীদের চাল বিতরণ করছেন চেয়ারম্যান, জানেন না কর্মকর্তারা
- কাপ্তাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা
- বিবাহ বিচ্ছেদের রায় দেওয়ায় সেই মহিলা মেম্বারকে কারণ দর্শানোর নোটিশ
- সংসদে দাঁড়িয়ে ফরিদপুরের উন্নয়ন ও জনকল্যাণে নানা দাবি এমপি নায়াব ইউসুফের
- গোয়ালঘরে বাস করা মেয়েটির ভাগ্যেও জুটলো না শিক্ষাবৃত্তি
- অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
- সোনাতলায় মরা গরু জবাইয়ের অভিযোগে নারীকে জরিমানা
- সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা চ্যাম্পিয়ন ফারদিনকে ফুলেল সংবর্ধনা
- মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: পরিচালকের ১০ বছরের কারাদণ্ড
- ‘জামায়াত-এনসিপি সরকারের আস্তিনের সাপ’
- গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী ফল মেলা
- করতোয়া নদীতে গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
- কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি
- গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা
- ফরিদপুরে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের ওপর বিশেষ সার্ভিল্যান্স অভিযান চালালো বিএসটিআই
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা চ্যাম্পিয়ন ফারদিনকে ফুলেল সংবর্ধনা
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
২৫ জুন ২০২৬
- শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
- ময়মনসিংহে মোটরযান কর্মচারীদের কল্যাণে ভিশন সেন্টারের উদ্বোধন
- এবার জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে কাজী আব্দুল মাজেদ একাডেমী
- কেপিএম স্কুল এন্ড কলেজের বেঞ্চ চুরির ঘটনায় থানায় অভিযোগ
- নিয়ম বহির্ভূতভাবে দুস্থ নারীদের চাল বিতরণ করছেন চেয়ারম্যান, জানেন না কর্মকর্তারা
- কাপ্তাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা
- বিবাহ বিচ্ছেদের রায় দেওয়ায় সেই মহিলা মেম্বারকে কারণ দর্শানোর নোটিশ
- সংসদে দাঁড়িয়ে ফরিদপুরের উন্নয়ন ও জনকল্যাণে নানা দাবি এমপি নায়াব ইউসুফের
- গোয়ালঘরে বাস করা মেয়েটির ভাগ্যেও জুটলো না শিক্ষাবৃত্তি
- অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
- সোনাতলায় মরা গরু জবাইয়ের অভিযোগে নারীকে জরিমানা
- সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা চ্যাম্পিয়ন ফারদিনকে ফুলেল সংবর্ধনা
- গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী ফল মেলা
- করতোয়া নদীতে গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
- কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি
- ফরিদপুরে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের ওপর বিশেষ সার্ভিল্যান্স অভিযান চালালো বিএসটিআই
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
-1.gif)