সৈয়দপুর সরকারি কলেজ
অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ। আজ রবিবার সকালে কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়। একই সময় তারা অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
অধ্যক্ষের কক্ষে তালা ঝোলানোর পর কক্ষের দরজায় হাতে লেখা পোস্টার সেঁটে দেয় ছাত্রলীগ। ওই পোস্টারে লেখা আছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা, চলছে লড়াই চলবে ছাত্রলীগ লড়বে’। অধ্যক্ষকে অপসারণের দাবিতে সকালে ছাত্রলীগ সৈয়দপুর সরকারি কলেজ শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে কলেজটির সিঁড়িতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ সৈয়দপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আকাশ সরদার। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ আলম রনি।
সমাবেশে ছাত্রলীগ নেতা আকাশ সরদার তাঁর বক্তব্যে বলেন, ‘অধ্যক্ষ আতিয়ার রহমান জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়নি। এর প্রতিবাদ করায় কলেজের একজন শিক্ষককে শোকজ করেছেন অধ্যক্ষ। এর প্রতিবাদে ওই দিন থেকে আমরাও অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছি। আমাদের সঙ্গে কলেজের সাধারণ ছাত্ররাও রয়েছেন।’
এ বিষয়ে কথা বলার জন্য আজ সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ‘ঢাকায় অবস্থান করছি। তালা ঝোলানোর কথা জেনেছি। ঢাকা থেকে ফিরে অভিভাবক ও সুধীজনদের সামনে পরিস্থিতি ব্যাখা করব।’
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক বলেন, ‘অধ্যক্ষ আতিয়ার রহমানের আচরণ রহস্যজনক। তাঁকে কোনোভাবেই সুযোগ দেওয়া যায় না। আমরা তাঁর অপসারণ চাই।’
(ওকে/এসপি/মার্চ ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
- নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- অবিক্রীত মানুষের ঘোষণা
- কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
- তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন
- রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল
- কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, উদ্ধারে ডুবুরি দলের অভিযান
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
- মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- ১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ
- প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি
- মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
- দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- কাঁঠাল
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
-1.gif)







