E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মেহেরপুরে ট্রাকচাপায় দুই সাইকেল আরোহী নিহত

২০২৪ এপ্রিল ০১ ১৩:০৬:৫৩
মেহেরপুরে ট্রাকচাপায় দুই সাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার : মেহেরপুরে একটি সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর সদরের চাঁদবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে দুই যুবক বাইসাইকেল নিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এ সময় ফ্রেশ কোম্পানির সিমেন্ট বোঝায় একটি ট্রাকও মেহেরপুরের দিকে আসছিল। ট্রাকটি একটি তেলপাম্পের আগে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই বাইসাইকেলের আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা।

ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দল নিহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

(ওএস/এএস/এপ্রিল ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test