সাতক্ষীরায় স্কুল শিক্ষককে মিথ্যা মামলায় জেলে পাঠানোর প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় এক শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি ষড়যন্ত্রকারীদের শাস্তিমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
তালা উপজেলার খলিলনগর ইউনয়নবাসীর ব্যানারে আজ মঙ্গলবার সকাল ১১ টায় তালা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মহান্দি মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক রণজিৎ ঘোষ, জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সনজিত দেবনাথ, কারাবন্দী সুভাষ দাসের মেয়ে বাওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেখা দাস, তার বোন রমা দাস, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, গনেশ দাস, জ্যোতিষ দাস, বিষ্ণুপদ দাস, মন্টু দাস, ভবেন দাস, সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত বছরের ১৬ জানুয়ারি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ দাসের মেয়ে রমা দাসকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকুরি পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা নেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইষ্টম দাস। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে ইষ্টম দাস ও তার স্ত্রী অঞ্জলি দাসের সঙ্গে সুভাষ দাসের সম্পর্কের অবনতি হয়।
১০ মার্চ সকালে প্রধান শিক্ষকের অফিসকক্ষে ডেকে নিয়ে প্রধান শিক্ষকের উপস্থিতিতে সুভাষ দাসকে পেটান ইষ্টম দাসের কাছের লোক আকাশ দাস। এঘটনায় থানায় অভিযোগ দিয়ে তালা হাসপাতালে ভর্তি হন সুভাষ দাস। এ মামলা থেকে ইষ্টম দাস ও আকাশ দাস বাঁচার জন্য সুভাষ দাস গত ৭ মার্চ সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ২৫ জন শিক্ষকের সাথে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটের রিহার্সালে থাকার পরও ওইদিন দুপুর সোয়া ১২ টায় আকাশ দাসের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ের শ্লীলতাহানির অভিযোগে ১৫ নভেম্বর রাত ১১ টায় বাড়ি থেকে ডেকে নিয়ে পরদিন মামলা দিয়ে জেলে পাঠানো হয়। এ মিথ্যা মামলা প্রত্যাহার করে সুভাষ দাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একইসাথে ষড়যন্ত্রকারি ইষ্টম দাস,অঞ্জলী দাস ও তাদের দোসর আকাশ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইষ্টম দম্পতির বিরুদ্ধে এলাকার বহু মানুষের কাছ থেকে চাকুরি দেওয়ার কথা বলে কোটি কোটও টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়।
তবে আকাশ দাস জানান, তার মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদ করতে যেয়ে ১০ মার্চ সুভাষ স্যারের সাথে তার ধ্বস্তাধস্তি হয়।
তবে ইষ্টম দাসকে বাড়িতে পাওয়া না গেলে তার স্ত্রী অঞ্জলি দাস বলেন, আকাশ দাস বিদ্যালয়ের মধ্যে সুভাষ দাসকে তিন চারটি থাপ্পড় মেরেছিল। কয়েকটি মামলা থাজায় ইষ্টম দাস পালিয়ে ঢাকায় আছেন উল্লেখ করে তিনি বলেন, শ্লীলতাহানির বিষয়টি আকাশ দাস জানে।
এ ব্যাপারে সাতক্ষীরার তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী শফিকুল ইসলাম বলেন, ৭ জানুয়ারি গোপালপুর প্রাথমিক বিদ্যালযে সরকারি প্রোগ্রামে উপস্থিত থাকার বিষয়টি ২৫ জন শিক্ষকের কাছ থেকে জেনে সুভাষ দাসের পক্ষে গত ২৫ মার্চ তিনি একটি প্রতিবেদন দিয়েছেন। বিদ্যালয়ের অফিসকক্ষে মারপিটের ঘটনায় আকাশ দাসের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছিলন তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান,তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
(আরকে/এসপি/এপ্রিল ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








