৯ জুন বাংলাদেশ জুয়েলারী সমিতির সাতক্ষীরা জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ জুয়েলারী সমিতির সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৪-২০২৬) তফশীল ঘোষণা করা হয়েছে। নির্বাচন বোর্ডের সভাপতি জেলা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খাঁন মিঠু, সদস্য মোখলেছুর রহমান ও সদস্য উজ্জ্বল সেন সাক্ষরিত এ তপশীল ২০ মার্চ ঘোষণা করে গত মঙ্গলবার শহরের শহীদ নামজুল সরণীর (খাঁন মার্কেটের তৃতীয় তলা) অস্থায়ী কার্যালয়ের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বাজুস সাতক্ষীরা শাখা সূত্রে জানা গেছে, ২০১১ সালে জেলা কমিটির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। তাতে গৌরপদ দত্ত সভাপতি ও মনোরঞ্জন কুমার মণ্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে আর কোন প্রকাশ্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কৌশল করে ওই কমিটি গোপন সিলেকশানের মাধ্যমে তাদের সাংগঠণিক প্রক্রিয়া চালিয়ে আসছিলেন। এ নিয়ে জুয়েলারী ব্যবসায়ীদের মধ্যে অনেক ক্ষোভ ও হতাশা ছিল। ২০ মার্চ নির্বাচনী তফশীল ঘোষণার মধ্য দিয়ে সাধারণ সদস্য ও ব্যবসায়িদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
গত মঙ্গলবার বাজুস সাতক্ষীরা শাখা অফিসের নোটিশ বোর্ডে টাঙানো নির্বাচনী তপশীল থেকে জানা গেছে, এবার ১৯ জন প্রথমে ৯ জুন সংগঠনের খাঁন মার্কেটস্ত অস্থায়ী কার্যালয়ে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। পরবর্তীতে ওই ১৯ জনের ১৫ জুনের ভোটে একজন সভাপতি, চারজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন কোষাধ্যক্ষ নির্বাচিত হবেন।
যথাযথ কাগজপত্র সাপেক্ষে নতুন সদস্যপদ গ্রহণ বা সদস্যপদ নবায়ন করার শেষ তারিখ আগামি ১৬ এপ্রিল। ২০ এপ্রিল প্রথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৭ এপ্রিল আপত্তি দাখিল করা যাবে। ৩০ এপ্রিল আপত্তি শুনানী ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ৪ মে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ মে থেকে ৮ মে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ১১ মে মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। বাতিল হওয়া আবেদনের বিরুদ্ধে ১৪ মে আপিল করা যাবে। ১৮ মে আপিল শুনানী, ২১ মে বৈধ চুড়ান্ত তালিকা প্রকাশ ও ২৩ মে প্রত্যাহার করা যাবে। ৯ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ পরবর্তী সময়ে ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে অফিস বেয়ারার পদে ১০ জুন মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১১ জুন বাছাই ও চুড়ান্ত তালিকা প্রকাশ, একই দিনে বেয়ারার পদে নির্বাচন ও বিকেলে ফলাফল প্রকাশ করা হবে। ১২ জুন ফলাফলের বিরুদ্ধে আপিল, ১৫ জুন শুনানী ও বোর্ড কর্তৃক চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ব্যবসায়ি ও সদস্যদের অবগতির জন্য নির্বাচনী তপশীল সম্পর্কে পত্রিকায় বিজ্ঞপ্তি ও অফিসের নোর্টেশ বোর্ডে ঝুলিয়ে দিতে হবে।
নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি নাছিম ফারুক খান মিঠু জানান, আগামি ৯ জুন প্রথম দফা ও ১৫ জুন দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে আইনপ্রয়োগকারি সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কোন আপত্তি থাকলে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানতে হবে।
বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপন হোসেন জানান, একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ৯ জুন ও ১৫ জুন তাদের সাতক্ষীরা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
(আরকে/এএস/এপ্রিল ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








