এবার থানচির সোনালী ও কৃষি ব্যাংক লুট
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচিতে এবার সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে লুট করেছে সন্ত্রাসীরা। বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ হামলা চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ‘থানচি সদরের সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে নগদ টাকা নিয়ে গেছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদর এলাকায় সশস্ত্র ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বাজার এলাকায় সামনে যাকেই পেয়েছে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। পরে সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালায় তারা। এ সময় ব্যাংক দুটি থেকে টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে দুপুর ১টার দিকে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে শাহাজাহান পাড়ার দিকে চলে যায়।
প্রত্যক্ষদর্শী অনিল ত্রিপুরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী ব্যাংকে ঢুকে সোনালী ব্যাংক ম্যানেজার মো. ফারুক ও অন্য কর্মচারীদের মারধর করে টাকা লুট করে নিয়ে যায়। সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ ও কৃষি ব্যাংক থেকে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার কথা শুনেছেন বলে জানান তিনি।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, সোনালী ও কৃষি ব্যাংক লুট হয়েছে। তবে টাকার পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফাঁকা গুলিবর্ষণ ও বাজারের লোকজনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় রুমা মসজিদে তারাবি নামাজ পড়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী মসজিদের সবাইকে জিম্মি করে সোনালী ব্যাংক ম্যানেজার কে জানতে চায়। একপর্যায়ে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে সঙ্গে করে ব্যাংকে নিয়ে গেট ভেঙে অফিসে থাকা সরঞ্জাম নষ্ট করে এবং ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে কার্তুজসহ মোট ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়।
(ওএস/এসপি/এপ্রিল ০৩, ২০২৪)
পাঠকের মতামত:
- আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ
- ‘হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই’
- আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ
- যশোরের সীমান্ত ফাঁড়িতে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়
- হাজীগঞ্জে চুরি যাওয়া প্রাইভেটকার আশাশুনিতে উদ্ধার, গ্রেপ্তার ২
- রাজবাড়ীতে ডিবির দুই অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
- সালথা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
- সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- গুলিবিদ্ধদের বাড়িতে যুবদল নেতা জুয়েল, দিলেন সহযোগিতার আশ্বাস
- নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয়
- সোনাতলায় নভেম্বরে ডেংগু আক্রান্ত ২১ রোগী, শীতে বাড়ছে হাঁপানির ভোগান্তি
- হে সময়, অশ্বারোহী হও
- সুবর্ণচরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনে গুরুত্ব ভূমিমন্ত্রীর
- ‘১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা’
- অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু রবিবার
- ‘শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি’
- রিট নিষ্পত্তি নিয়ে সাবেক বিচারপতিকে ব্যাখ্যা দিতে আপিল বিভাগের নির্দেশ
- ‘শান্ত-হৃদয় হতে হলে মন দিয়ে খেলতে হবে’
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- ‘অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে’
- আবারও বাড়লো সোনার দাম
- ‘দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে’
- এআইয়ের গোপন আবিষ্কারে বৈশ্বিক ‘সংবেদনশীল’ তথ্য ফাঁসের শঙ্কা
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- পলাশবাড়ীতে টিউবওয়েলের ড্রেন পরিস্কার করাকে কেন্দ্র করে হামলা, আহত ৩, থানায় মামলা
- ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সঙ্গে শেষ করাও জরুরি’
- ভোগান্তি মুক্ত ভূমি সেবা দিয়ে প্রশংসায় ভাসছে পাংশার ইউএনও
- বঙ্গবন্ধুর নেপথ্য খুনি জিয়াকে যিনি উদ্ধার করেন, তাকে বিপ্লবী বলতে হবে কেন! ফাঁসিতে ঝুললেই বুঝি ক্ষুদিরাম হওয়া যায়!
- ধামরাইয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
- নীতিগল্প
- বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত
- বন্দরের চিড়ইপাড়া কলোনী এখন মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের অভয়ারণ্য
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ১৮ জেলার প্রতিযোগিকে হারিয়ে স্বর্ণপদক পেলেন কাশিয়ানীর নাসির
- ফরিদগঞ্জের লাউতলীতে গাছের গুড়ির আঘাতে যুবকের মৃত্যু
- সাভারে প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
- মদন হানাদার মুক্ত দিবস পালিত
- আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
- স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের আত্মহত্যা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৯ নভেম্বর ২০২৬
- আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ
- আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ
-1.gif)








