ব্যাংক ডাকাতি: রুমা ও থানচিতে ৪ মামলা
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকের টাকা ও অস্ত্র লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৫ এপ্রিল) থানচি থানার ওসি জসীম উদ্দিন বলেন, রুমা কৃষি ব্যাংকের ম্যানেজার লাচি থোয়াই মারমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছেন। সোনালী ব্যাংক ম্যানেজারকে মামলা করতে থানায় আসতে বলা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রুমা সোনালী ব্যাংকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুটপাট করে। ভল্টের টাকা নিতে না পেরে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরদিন থানচি বাজারের সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় কৃষি ব্যাংক থেকে দুই লাখ ৪২ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।
সবশেষ বৃহস্পতিবার রাতে রুমা থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব। কিন্তু এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে আবারও থানচি বাজার ও থানায় হামলা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের প্রতিহত করতে অন্তত ৫০০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ওইদিন মধ্যরাতে বান্দরবানের আলীকদম ২৬ মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টেও গুলির ঘটনা ঘটে।
এসব নিয়ে শুক্রবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, বান্দরবান জেলায় বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন রয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব, উত্তরসূরীদের অনুপ্রেরণা ও বিশ্বে তাদের সহযোগীদের সক্ষমতা জানান দিতেই এ ঘটনাটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সদস্যরা ঘটিয়েছেন।
(ওএস/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান
- চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার, ৮ পদে প্রার্থী ১৪ জন
- বাগেরহাটে মাদরাসা শিক্ষকের মারধরে হাসপাতালে ছাত্র, থানায় অভিযোগ
- দিনাজপুরে ৬০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
- দেবহাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধভাবে মজুত করা ২৩৪০ বস্তা সার জব্দ
- লৌহজংয়ে দুই মাংস বিক্রেতাকে জরিমানা
- ভাসুরের লাঠির আঘাতে আহত ডিমপাড়া মুরগি, বিচার চাইতে থানায় শম্পা রানী
- নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দু'দিনব্যাপী সুলতান উৎসব
- ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
- টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
- গোপালগঞ্জ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু
- সেচপাম্প ঘরের চৌকিতে যুবতীর লাশ!
- পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ ৫৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার
- কানাইপুরের ফেমাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির রেজিস্ট্রেশন বাতিল
- সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘আইনপেশায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে’
- ‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কারে সময় প্রয়োজন’
- আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের আভাস
- ‘রোহিঙ্গা গণহত্যা মামলার রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
- ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’
- জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত
- বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
- রাফিনহার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় বার্সার
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- সুবর্ণচরে চরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
-1.gif)








