হাজীগঞ্জে মসজিদে ব্যাপক ভাংচুর ও লুটপাট, ইমামকে মারধরের অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি : হাজীগঞ্জে রাতের আঁধারে মসজিদে ব্যাপক ভাংচুর ও লুঠপাট, ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি জাবালে নূর জামে মসজিদে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ থানা পুলিশকে অবহিত করেছেন, মসজিদের সভাপতি মো. আলমগীর হোসেন।
এর আগেও গত ২৮ মার্চ (বৃহস্পতিবার) ও ১৯ মার্চ (সোমবার) রাতে মসজিদটি ভাংচুর করা হয়। ওই সময়ে মসজিদটি ভাংচুরসহ মসিজদের সাউন্ডবক্স, মেশিন, মাইক্রোফোন, টেবিল ফ্যান, বাইসাইকেল, লেপতোষক, সিমেন্টসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
উল্লেখিত দুইটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদের সভাপতি। অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্য আক্তার হোসেন মেম্বার, মো. মাসুদ, মো. আ. রহিম, মো. জাহাঙ্গীর আলম, মো. সোহরাব হোসেন, মো. অনিক, মো. কোরবান আলী, মো. ইব্রাহিম, মো. সুলতান, আব্দুল মান্নান, মো. নাজির, মোঃ সুফিয়ান, মোঃ ওমর ফারুক, মো. সাহেদ ও ফেরদৌসী বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করা হয়।
খোঁজ নিয়ে জানা যায, মাড়কি জাবালে নূর জামে মসজিদটি ওয়াকফের পর ২০২১ সাল থেকে নিয়মিত জুমআ’র নামাজ আদায়সহ সকল ওয়াক্তের নামাজ ও ধর্মীয় দিবসসমূহ সহ কোরআন ও হাসিদের আলোকে আলোচনা হয়ে হয়ে থাকে। আর প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় এক শ্রেণির মানুষ মসজিদটির ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে-পড়ে লেগেছে। যার কারণে তারা, মসজিদটি রাতের আধাঁরে ভাংচুরসহ মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আহলে হাদিস সমর্থিত আর অভিযুক্তরা সুন্নী মতাদর্শের হওয়ায় তাদের সাথে আমাদের মিল না থাকায় বিভিন্ন সময়ে মসজিদ ও মসজিদের ভিতরের বিভিন্ন সরঞ্জামাদি ভাংচুর করে আসছে। এতে মসজিদটির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করলে তারা হুমকি-ধামকি প্রদর্শন করে।
তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার রাতে মসজিদের ব্যাপক ক্ষতি করেছে তারা। বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনকে (আইন-শৃঙ্খলা বাহিনী) জানিয়েছি। এছাড়াও আগের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ইতিমধ্যে তারা মসজিদের ব্যাপক ক্ষতি করেছে। যেটুকু বাকি রয়েছে, তাও শেষ করবে তারা। এমন আশঙ্কায় ভুগছি আমরা। তাই স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে অভিযোগের বিবাদী ওই ইউনিয়নের ইউপি সদস্য আক্তার হোসেন মেম্বার বলেন, মসজিদ ভাংচুরের সাথে আমি জড়িত নই। তারা শুধু শুধু আমাকে হয়রানি করে আসছে।
বিষয়টি জানতে স্থানীয় ইউপি সদস্য রতনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়, কিন্তু তিনি ফোন রিসিভ ও পরবর্তীতে ব্যাক না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ সংবাদকর্মীদের জানান, এ ঘটনা উভয় পক্ষকে নিয়ে সুরাহার (সমাধান) চেষ্টা চলছে।
(ইউএইচ/এএস/এপ্রিল ০৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








