থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন হাসান, স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাদ্দাম রবীন, রমজান আলী, বোরহান উদ্দিন, মিরাজুল রহমান, আমিনুল ইসলাম ও মিঠুন মিঞা।
পুলিশ জানিয়েছে, হামলায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় আটককৃত একজনের বাড়িতে গতকাল রাতে অভিযান চালিয়ে সাতটি গুলিসহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ এপ্রিল) সকালে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, থানায় এসে পুলিশের ওপর হামলা করার ঘটনায় নুরুজ্জামানসহ ৯ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। নুরুজ্জামানের দেয়া তথ্য মোতাবেক রাতেই তার বাসায় অভিযান চালানো হয়। এসময় ৭টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসান নাজমুলের বাগানবাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে নাজমুল পলাতক রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা, থানায় লোকজন নিয়ে বেআইনি ভাবে প্রবেশ করে শান্তিশৃঙ্খলা ভঙ্গ, মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টাসহ বিভিন্ন আইনে একাধিক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
পুলিশের দেয়া তথ্য মোতাবেক জানা যায়, শনিবার (৬ এপ্রিল ২০২৪) রাত সোয়া নয়টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে অভিযান চালিয়ে আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং হত্যা ও মাদকসহ সাতটি মামলার আসামি মিঠুন হাসানকে দুইটি বার্মিজ চাকুসহ মদ্যপ অবস্থায় আটক করা হয়। ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে ফোন দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান। তবে পুলিশ মিঠুনকে ছেড়ে না দিয়ে থানায় নেওয়ায় ক্ষুব্ধ হন তিনি।
থানা-পুলিশ জানায়, রাত সাড়ে দশটার দিকে ৩৫-৪০ জনের দল নিয়ে থানায় আসেন নুরুজ্জামান। তারা মিঠুন হাসানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। এসময় নুরুজ্জামান ও তার সহযোগীদের হামলায় এসআই আনিসুরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ আরও জানায়, খবর পেয়ে থানায় আসেন ওসি শহীদুল ইসলাম। নুরুজ্জামান ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং গালাগালাজ ও হুমকি দেন। এসময় থানা থেকে বেরিয়ে যেতে বললে নুরুজ্জামান ও তার সহযোগীরা হামলা করেন। পুলিশের প্রতিরোধের মুখে তারা থানা থেকে চলে যান। এরপর থানা থেকে বের হয়ে নুরুজ্জামানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল সহ থানার অদূরে মাঝিড়া বন্দরে লাঠিসোঁটা নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন বলে জানা যায়। মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
পুলিশ আরও জানায়, একপর্যায়ে লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এসময় ঘটনাস্থল থেকে নুরুজ্জামানসহ আটজনকে আটক করে থানায় নেওয়া হয়। থানায় আক্রমণ ও পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে রাতভর যৌথ অভিযান চালানো হয়। ওই অভিযানে দুইটি বিদেশি পিস্তল ছাড়াও বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা, থানায় লোকজন নিয়ে বেআইনি ভাবে প্রবেশ করে শান্তিশৃঙ্খলা ভঙ্গ, মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুরের চেষ্টাসহ বিভিন্ন আইনে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান, থানায় হামলার ঘটনায় দুজন এসআইসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
(এটিআর/এসপি/এপ্রিল ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে ব্যয় বাড়লো ৬ কোটি ৭১ লাখ টাকা
- ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
- কাঁঠাল পাতা কুড়ানো নিয়ে শিশু হত্যা, ৩ জনের যাবজ্জীবন
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- সড়ক দুর্ঘটনা কমাতে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো
- পাংশায় সরকারি রাস্তার কাটা গাছ আটক
- ক্লাসরুমে শিক্ষার্থী আহতের ঘটনায় দোষী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিবে স্কুল কর্তৃপক্ষ
- আইনি অধিকার থেকে বাস্তব নিরাপত্তা: সন্ধিক্ষণে বাংলাদেশের সামুদ্রিক প্রতিরক্ষা
- ‘জনগণ তাদের প্রতারণা বুঝে গেছে’
- কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬
- সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ
- পারুলিয়ায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট, ৩ ব্যবসায়ীকে জরিমানা
- রাজবাড়ীতে নিউজ টোয়েন্টিফোর’র গৌরবের ১১ উদযাপন
- মুখোমুখি দুই ট্রেন দেখে যাত্রীদের আতঙ্ক, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত ৪
- টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য
- কাশিয়ানীতে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগের ঘোষণা
- কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
- গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
- অন্ধ মানুষ
- সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই
- পীযূষ সিকদার’র কবিতা
- মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন
- মহম্মদপুরে বাঁশ-কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন কার্তিক পোদ্দার
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- সিলেটে ডঃ আবদুল মজিদের সভাপতিত্বে স্বাধীনতা বিরোধীদের সভা অনুষ্ঠিত হয়
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








