চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
দেড় লাখ টাকা দিয়েও মিললো না গ্রাম পুলিশের চাকরি
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদরের কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বিরুদ্ধে গ্রামপুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন হাফিজ উল্যা নামের ওই যুবক। একপর্যায়ে তাকে ইউএনওর কার্যালয়ের মেঝেতে হামাগুড়ি দিয়েও কান্না করতে দেখা গেছে।
হাফিজ জানান, গ্রাম পুলিশে নিয়োগ দেওয়ার বিষয়ে জানতে পেরে তিনি উপজেলা কার্যালয়ে আসেন। কিন্তু পরীক্ষার জন্য তাকে ডাকা হয়নি। বিষয়টি তিনি চেয়ারম্যান মানিকের কাছে জানতে চান। তখন চেয়ারম্যান তাকে জানান, আগের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এসময় টাকা ফেরত দেওয়ার কথা বললে কোনো উত্তর দেননি চেয়ারম্যান। একইসঙ্গে সঙ্গে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে নেওয়া হবে কি না তা জানতে চাইলেও জানাননি।
হাফিজ উল্যা কুশাখালী ইউনিয়নের নলডগি গ্রামের রিকশাচালক সেকান্তর মিয়ার ছেলে ও পেশায় রিকশাচালক। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশে চাকরিপ্রত্যাশী ছিলেন।
হাফিজ উল্লাহ বলেন, ‘গরু ও রিকশা বিক্রিসহ ঋণ নিয়ে চাকরির জন্য চেয়ারম্যানকে দেড় লাখ টাকা দিয়েছি। চাকরিতো পেলামই না, এখন টাকাগুলো ফেরত দেবে না। আমি কীভাবে এখন সংসার চালাবো? মানুষের ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো।’
তিনি আরও বলেন, ‘দেড় লাখ টাকাসহ চাকরির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র চেয়ারম্যান আমার কাছ থেকে নিয়েছেন। কিন্তু তিনি আমার চাকরির আবেদনই করেননি। অপর প্রার্থীর কাছ থেকে আরও বেশি টাকা নিয়ে তার আবেদন উপজেলায় জমা দিয়েছেন। প্রতারিত হওয়ার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন।’
এ বিষয়ে কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের মোবাইলফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, টাকা নিয়ে চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সদর উপজেলার ১৭টি ইউনিয়নের গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৬ জনের বিপরীতে ৪৩ জন অংশ নেন।
(এসএস/এসপি/এপ্রিল ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
১৭ মে ২০২৬
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








