১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করার ঘটনাকে কেন্দ্র করে ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার ১ নম্বর আসামি স্বপন কর (৪৭) ও ৪ নম্বর আসামি দুলাল দেব (৫০)। উভয়ের বাড়ি উপজেলার শ্যামগ্রামে।
গত বুধবার গভীর রাতে ধৃতদেরকে স্ব স্ব বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এদেরকে আদালতে চালান করা হয়েছে। নবীনগর থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার শ্যামগ্রামের বাসিন্দা, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত 'অনারারি লেফট্যানেন্ট' প্রদীপ কুমার দেবনাথ চাকরি থেকে অবসর নিয়ে শ্যামগ্রামে এসে 'বনলতা বিপিন বস্ত্রালয়' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। পাশাপাশি জাহাজ তৈরী ও মেরামতের (শিপ বিল্ডিং) ঠিকাদার হিসেবেও বিভিন্ন দরপত্রে অংশ নেন।
মামলার বিবরণে অভিযোগ করা হয়, ঘটনার দিন গত বছরের (২০২৩) ১৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে শ্যামগ্রামের বাসিন্দা লিটন নাগ ও স্বপন করের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বনলতা বিপিন বস্ত্রালয়ে আকস্মিকভাবে হামলা চালায়। হামলাকারীরা দোকান মালিক প্রদীপ দেবনাথকে প্রচন্ড মারধর করে।
এ সময় হামলাকারীরা বাদীর বুকে অস্ত্র, ঠেকিয়ে তার প্যান্টের পকেট থেকে নগদ ৫৫ হাজার ও দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৪৭ হাজারসহ মোট ৯৭ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।
তবে যাওয়ার আগে দোকান মালিকের কাছে নগদ আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলে,'সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা না দিলে, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপকে (বাদী) প্রাণে মেরে ফেলার হুমকী দেয়।
ঘটনার পর প্রদীপ দেবনাথ (৬৫) বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজীর অভিযোগে স্বপন কর ও লিটন নাগসহ মোট ১২ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন।
বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে সিআইডির পুলিশ পরিদর্শক আক্তার হোসেন মামলাটি দীর্ঘ ৭ মাস তদন্ত করে এ মামলায় অপরাধের প্রাথমিক সত্যতা খুঁজে পান।
সম্প্রতি তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়ার পর বিজ্ঞ আদালত ১২ আসামির বিরুদ্ধে 'গ্রেপ্তারী পরোয়ানা' জারি করে।
১২ জনের সেই গ্রেপ্তারি পরোয়ানার কাগজ গতকাল মঙ্গলবার নবীনগর থানায় এসে পৌঁছলে, নবীনগর থানার পুলিশ ২ জনকে রাতে গ্রেপ্তার করে আজ সকালে আদালতে চালান করে।
এ বিষয়ে মামলার বাদী প্রদীপ দেবনাথ বলেন, 'ঘটনার পর চাঁদাবাজ ও হামলাকারীদের ভয়ে আমি গত আটমাস ধরে আমার বনলতা বিপিন ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছি। হামলাকারীদের সবাই গ্রেপ্তার না হলে এবং এদের দৃষ্টান্তমূলক কঠোর বিচার করা না গেলে, আমাকে ওরা হত্যা করতে পারে!'
এ বিষয়ে লিটন নাগসহ একাধিক আসামির সঙ্গে বারবার চেষ্টা করেও এ ঘটনা নিয়ে কথা বলা যায়নি।
তবে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, ‘গতকাল মঙ্গলবার আদালত থেকে ১২ জনের নামে ওয়ারেন্টের কাগজপত্র পাই। এরপর পুলিশ আসামিদের ধরতে রাতে অভিযান চালায়। অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়। বাকীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে।'
(জিডি/এসপি/এপ্রিল ১১, ২০২৪)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








