E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদগঞ্জের লাউতলীতে গাছের গুড়ির আঘাতে যুবকের মৃত্যু

২০২৪ এপ্রিল ১৬ ১৮:২২:০২
ফরিদগঞ্জের লাউতলীতে গাছের গুড়ির আঘাতে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : কাটা গাছের গুড়ির আঘাতে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের জহির উদ্দিন বেপারি বাড়িতে সোমবার (১৫ এপ্রিল) বিকালে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ। 

জানা গেছে, জহির উদ্দিন বেপারি বাড়ির আবুল কালাম, মুসলিম মিয়া ও মেহেদী হাসানসহ ৪ জন গাছ কাটা শ্রমিকের কাজ করে। সোমবার বিকালে তারা নিজ বাড়ির একটি গাছ কাটার পর গাছের গুড়ি কাঁধে নিয়ে ওই ৪য়জন অন্যস্থানে ফেলার সময় অসাবধনতা বশত: মেহেদী হাসান গুড়ির নিচে চাপা পড়ে। এসময় সে মাথায় প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, অসাবধনতা বশত: মেহেদেী হাসান গাছের গুড়ির আঘাত পায় এবং মৃত্যু বরণ করে।

এদিকে সংবাদ পেয়ে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ইউএইচ/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test