লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও গুলিতে আহত চার ছাত্রলীগ নেতার মধ্যে এম সজীব মারা গেছেন। ঘটনার ৪ দিন পর মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে ঢাকার পপুলার হাসপাতালের নিবীড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের যৈদের পুকুরপাড়ে অতর্কিত হামলায় সজিবসহ ৪ জন আহত হয়। অভিযোগ রয়েছে তাদেরকে গুলি করা হয়েছে।
সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি চন্দ্রগঞ্জের পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
এদিকে হামলার ঘটনার সোমবার (১৫ এপ্রিল) রাতে সজিবের মা বুলি বেগম বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। এতে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ঘটনা সোমবার চন্দ্রগঞ্জের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
জানা যায়, শুক্রবার (১২ এপ্রিল) রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের যৈদের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। একপর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় তাকে বাঁচাতে গেলে অন্যদের ওপরও গুলি চালানোর অভিযোগ রয়েছে। পরে আহত অবস্থায় ওই চারজনকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজীব, সাইফুল ও রাফিকে ঢাকায় প্রেরণ করে।
(এসএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
-1.gif)








