সালথায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে নববধূর অনশন, স্বামী পলাতক
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্বফুলবাড়িয়া গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক নববধূর অনশন চলছে। ওই নববধূর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন। এসময় প্রতিবেশির উৎসুক লোকজন বাড়িতে ভিড় জমাতে দেখা গেছে। নববধূ নির্যাতনের স্বীকার হয়েছে বলেও অভিযোগ করেছেন। এর আগে ওই নির্যাতিত বধু স্বামী ভরনপোষণ দেয় না,এবং স্ত্রীর স্বীকৃতি না পেয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বামীর বাড়িতে অনশন করে চলেছেন ওই নববধু।
নববধূর পরিবার ও অভিযোগ সুত্রে জানা গেছে, বল্লভদী ইউনিয়নের পূর্বফুলবাড়ীয়া গ্রামের দুলাল শেখ এর ছেলে নিশাত শেখ পাশ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সর্দারের মেয়ে মোর্শেদা খানমের সাথে দীর্ঘ নয় মাসের প্রেম। এই সম্পর্কের জেরে অভিভাবক ছাড়াই গত ৯ এপ্রিল বিবাহ করেন ওই প্রেমিক। বাসর রাত কাটিয়েই পলাতক হন স্বামী নিশাত। পরবর্তীতে আর ওই মেয়ের সাথে কোন যোগাযোগ না রাখায় আজ বুধবার সকালে ওই স্বামীর বাড়িতে অবস্থান নেয় নববধু স্ত্রীর স্বীকৃতির দাবিতে।
নববধু মোর্শেদা খানম জানায়, নিশাতের সাথে আমার ফেইসবুকের মাধ্যমে সম্পর্ক দীর্ঘ নয় মাস যাবৎ আমার প্রেমের সম্পর্ক চলছিল। আমাদের বাড়িতে সে যাওয়া আসা করতো নিয়মিত। গত ৯ এপ্রিল তার সম্মতিতে আমাদের বাড়িতে আমাদের বিয়ে হয়। সে আমার সাথে ওই রাত্রি যাপন করে সকালে পালিয়ে চলে আসে। পরে গত এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার সাথে বা আমার পরিবারের সাথে কোন যোগাযোগ করেনি। এজন্য আমার স্বামীর বাড়িতে আজ চলে এসেছি। আমি এখানে আসলে বাড়ির সবাই পালিয়েছে। আমাকে স্ত্রীর স্বীকৃতি না দিলে আমার আত্মহত্যা ছাড়া উপায় নেই।
এদিকে ভুক্তভোগী ওই মোর্শেদার ভাই ইয়াসিন বলেন, নিশাতের সাথে আমার বোনের প্রেমের সম্পর্ক ছিলো, নিয়মিত যাতায়াত ছিলো আমাদের বাড়িতে, আমরা পরিবার থেকে নিষেধ করেও তাকে থামাতে পারিনি। গত ৯ এপ্রিল নিশাতের সম্মতিতে ওর এলাকার মেম্বারের ভাতিজার আনোয়ার কাজীকে জানিয়ে আমরা বিয়ে দিয়েছি। এখন আমার বোনকে সে আর বাড়িতে নিচ্ছে না, কোন যোগাযোগ ও করছে না। এই অবস্থায় আমরা এখন কি করবো।
সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি আমার জানা ছিলো না, আপনাদের মাধ্যমে জানলাম। বিষয়টি আমি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান গনমাধ্যমকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এএন/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








