ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাদশা মিয়া (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটি মেয়েকে উত্যক্ত করার জের ধরে উত্যক্তকারীদের হামলায় এ খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু'জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ২১ জনের নাম উল্লেখ করে নিহতের বোন পপী আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। গতকাল শনিবার রাতে এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম আজ রবিবার (২১ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের পশ্চিম পাড়ায় আবু কালাম মিয়ার (চট্টগ্রামের মাছ ব্যবসায়ী) পাশ্ববর্তী বাড়িতে ঢাকা থেকে ১৫/১৬ বছরের একটি মেয়ে সম্প্রতি বেড়াতে আসে।
এলাকাবাসী জানান, শনিবার মেয়েটি গ্রামের বাজারে যাওয়ার পথে পাড়ার অনিকের নেতৃত্বে কয়েকজন উশৃংখল যুবক মেয়েটিকে নানাভাবে উত্যক্ত করে। সেসময় আবু কালাম মিয়ার পুত্র বাদশা মিয়া (১৭) জোরালোভাবে উত্যক্তের (ইভটিজিং) প্রতিবাদ করে। এ নিয়ে উশৃংখল যুবকদের সাথে বাদশার ঝগড়া হয়। এর জের ধরেই অনিকের নেতৃত্বে উশৃংখল যুবকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শনিবার রাতে বাদশার বাড়িতে গিয়ে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাড়ির উঠোনে সকলের সামনে বাদশাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। হামলার সময় বাদশাকে বাঁচাতে এসে তারেক, মাইনুদ্দিন, সাইফুল ও জিহাদ গুরুতর আহত হয়। এরমধ্যে আহত সাইফুল ও জিহাদকে মুমুর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের 'হাইন্যা গোষ্ঠী'র চট্টগ্রামের ব্যসায়ী কালামের ছেলে বাদশার উপর এ বর্বরোচিত হামলা করে গ্রামেরই মোশারফ মাস্টারের গোষ্ঠীর কিছু উশৃংখল যুবক। ঘটনার পর পুলিশ মোশারফ মাস্টারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই নবীনগর থানায় নিয়ে আসে। তবে থানায় সারারাত জিজ্ঞাসাবাদ শেষে ভোরে তাকে (মোশারফ) ছেড়ে দেয়া হয়।
পরে অনিককে ১ নম্বর আসামি করে ২১ জনের নাম উল্লেখপূর্বক থানায় মামলা হলে পুলিশ এ ঘটনায় এ পর্যন্ত রাসেল মিয়া (৩২), ইউনুস মিয়া (৩৫), শাকিল আহমেদ (১৯) ও মাসুদ মিয়া (২০) নামে এজহার নামীয় চারজনকে গ্রেপ্তার করে।
এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম, নবীনগর থানার ওসি মাহবুব আলম, ইন্সপেক্টর (তদন্ত) সজল কান্তি কাশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে।
পুরো ঘটনার বর্ণনা দিয়ে এডিশনাল এসপি সিরাজুল ইসলাম আজ রবিবার সকালে বলেন, ‘একটি মেয়েকে উত্যক্ত করার জের ধরেই বাদশাকে নির্মমভাবে বাড়ির উঠোনে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
এক প্রশ্নের জবাবে পুলিশের এই উর্ধতন কর্মকর্তা বলেন, 'আইনশৃংখলা রক্ষায় এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়েছে। ইতিমধ্যে লাশ উদ্ধার করে জেলা মর্গে রবিবার সকালে পাঠানো হয়েছে।
(জিডি/এসপি/এপ্রিল ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নোয়াখালীতে ২৭ জনকে গ্রেপ্তার
- মশার ছোট্ট হুল, বড় স্বাস্থ্যঝুঁকি: প্রতিরোধে চাই সম্মিলিত অঙ্গীকার
- যশোরে লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটারের রমরমা বাণিজ্য
- পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
- জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
- ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ
- আবারও গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
- কলকাতায় বাংলাদেশিদের মৃত্যুতে দুঃখ ভারতের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস
- পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি
- পিংক বাসের ট্রলকারীদের ‘নিম্নশ্রেণীর’ বললেন নিলয়
- ‘৭০ অনুচ্ছেদের কারণে স্বাধীন ভোটদান বাধাগ্রস্ত হবে’
- বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ‘২২ শিশু স্বর্গে সুবিধা বাড়াচ্ছে সরকার’
- ‘অনেক কিছু মিস করবো’
- আরও বাড়লো সোনা-রুপার দাম
- ‘৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার’
- ‘গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না’
- কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবতী নিহত
- পাংশায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা,পরিবারের দাবি ষড়যন্ত্র
- ‘বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই’
- মুক্তিযোদ্ধারা আওলাকান্দী গ্রামের যমুনা নদীতে পাকমিলিটারী লঞ্চ আক্রমণ করে
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মশার ছোট্ট হুল, বড় স্বাস্থ্যঝুঁকি: প্রতিরোধে চাই সম্মিলিত অঙ্গীকার
২০ আগস্ট ২০২৬
- নোয়াখালীতে ২৭ জনকে গ্রেপ্তার
- যশোরে লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটারের রমরমা বাণিজ্য
- পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
- জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
- দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
- কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবতী নিহত
- পাংশায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা,পরিবারের দাবি ষড়যন্ত্র
-1.gif)








