বরাদ্দের আগেই প্রতীক দিয়ে ফেসবুকে প্রচারণা, দুই প্রার্থীকে শোকজ
শিমুল সাহা, লক্ষ্মীপুর : নিজের ছবিসহ প্রতীক ব্যবহার করে প্রচারণার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দুইদিন আগেই এমন কাণ্ডে চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল ও অধ্যাপক আবদুল ওয়াহেদকে এ শোকজ করা হয়। তাদেরকে তিন দিনের মধ্যে আচরণবিধি লঙ্ঘন নিয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব রোমান চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। শরাফ উদ্দিন আজাদ রামগতি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ওয়াহেদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ২৩ এপ্রিল রামগতি উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এর আগেই সোহেল কাপ প্রতীক ও ওয়াহেদ দোয়াতকলম প্রতীক দিয়ে পোস্টার ছাপিয়েছেন। এটি উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ২২ এবং ২০১৬ এর বিধি ৫(১) ও ৫(২) লঙ্ঘন। এজন্য কেন ওই দুই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে লিখা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা হলো। এ শোকজ নোটিশটি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ আরও পাঁচটি দপ্তরে অনুলিপি দেয়া হয়েছে।
শরাফ উদ্দিন আজাদ সোহেল সাংবাদিকদের বলেন, যেহেতু এখনো প্রতীক পাইনি, সেহেতু প্রতীক ব্যবহার করে প্রচারণা প্রশ্নই আসে না। কে বা কারা প্রতীক লাগিয়ে আমার নামে ফেসবুকে প্রচার করেছে। আমি এর কিছুই জানি না।
চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহেদ বলেন, আমি গতবারও দোয়াতকলম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারও আমার পছন্দের প্রতীক দোয়াতকলম। অন্য কেউ এ প্রতীকের জন্য আবেদন করেননি। হয়তো এজন্যই কে বা কারা প্রতীক লাগিয়ে পোস্টার করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। যতটুকু সম্ভব সবাইকে নিষেধ করা হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করতে।
(এসএস/এএস/এপ্রিল ২১, ২০২৪)
পাঠকের মতামত:
- নগরকান্দায় চৌমুখায় লিজকৃত জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ
- আমার অনুভবে আমীরুল ইসলাম
- সিধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবক গ্রেপ্তার
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- রাজৈরে প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে উজ্জ্বল আলো ও বৃক্ষ রোপন
- তিন দশকে ১০ হাজার সাপ উদ্ধার করে সুন্দরবনে ছেড়েছে শামছু
- বাংলাদেশ সনাতন পার্টির সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
- বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
- খড়-বাঁশ-মাটিতে ফুটে উঠছে দেবীর অবয়ব, সোনাতলায় চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- শিক্ষা যখন ক্ষমতার নয়, মুক্তির হাতিয়ার
- পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- ইউএনওর তদন্তে সত্যতা, সীমানা নির্ধারণ—পুনঃখননের দাবি এলাকাবাসীর
- মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
- ‘দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ’
- ‘ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘চুপচাপ জন্মদিনটা পার করতে ইচ্ছে করে’
-1.gif)








