যশোরে তীব্র তাপদাহে দূর্বার গতিতে চলছে কোচিং বাণিজ্য, চরম বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : সকাল ৮ টা। ঘুম থেকে উঠেই কোচিং এ যাওয়ার জন্য তৈরি হচ্ছে সাকিব। বেলা বাড়ার সাথে সাথে বাইরে প্রচন্ড রোদ ও তাপ বাড়ে। তাই মা মনে করে ছেলের স্কুল ব্যাগে ছাতা আর এক বোতল ঠান্ডা পানি ভরে দিচ্ছেন। রিকসা চড়ে কোচিং এ যাওয়ার সময় রিকসার হুক নামিয়ে বসতে বলছেন বাবা। আবার, জবেদ আলী ভরদুপুরে মোটরসাইকেল চড়ে মেয়েকে কোচিং সেন্টারের সামনে নামিয়ে দিয়ে আসছেন। দুই একদিন নয় এমন চিত্র যশোর শহরে সারা মাস ধরে চলছে।
এদিকে সারাদেশে প্রচন্ড তাপদাহ চলমান। সকল শিক্ষা প্রতিষ্ঠান ৭দিন বন্ধ ঘোষণা করেছে মন্ত্রনালয়। সেই ধারাবাহিকতায় যশোরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তবে, দেদারসে চলছে কোটিং সেন্টারগুলো। সেদিকে কারোরি কোনো ভ্রুক্ষেপ নেয়। সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে। কিন্তু কোচিং সেন্টার বন্ধ না হওয়াতে বাধ্য হয়ে শিক্ষার্থীদের টানা রৌদে ব্যাগ কাঁধে ঘর থেকে বেরিয়ে পড়তে হচ্ছে। কোচিং সেন্টার গুলোর এমন খাম খেয়ালি আচারণে অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজের অনেকেই দ্বিমত পোষণ করেছেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সরকার তৎপর হলেও তা পুরোপুরি ভাবেই মুখ থুবড়ে পড়ছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সরেজমিন ঘুরে দেখা গেছে, যশোর শহরের প্রায় সব কোচিং সেন্টার খোলা। সকাল ৮ টা থেকে রাত অবধি এই সব কোচিং সেন্টারে ব্যাচ ভাগ করে ক্লাস নেওয়া হয়। রোদে পুড়ে, ছাতা মাথায় দিয়ে দূর দূরন্ত থেকে শিক্ষার্থীরা কোচিং এ ক্লাস করতে আসছে। অনেক অভিভাবকরা তাদের সন্তানকে ক্লাস রুমে দিয়ে পড়া শেষ হওয়ার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছেন। শহরের জজকোর্ট মোড়, পোস্ট অফিস মোড়, মুজিব সড়ক, এম এম কলেজের দক্ষিণ গেটসহ বেশ কিছু এলাকায় ছোট বড় অর্ধ শতাধিক কোচিং সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিক একাডেমি কেয়ার, (প্রাইমারি) প্যারাডাইস স্পেশাল ব্যাচ, মেধা বিকাশ কোচিং সেন্টার, দৃষ্টি ক্যাডেট কোচিং, ম্যাক্স, এক্সপার্ট, ডিফেন্স কেয়ার, অক্সিন নার্সিং ও ম্যাটস্ ভর্তি কোচিং, কনফিডেন্স বিসিএস, রাইজিং স্টার, থ্রী ডক্টর, আইরিশ নার্সিং, গণিত স্পেশাল কোচিং, মোমিনুর স ইংলিশ, সুব্রত স স্পেশাল ব্যাচ, রতন ক্যামেস্টি, আমিনুর স্পেশাল ইংলিশ, মামুন স গাইড লাইন, মাসুম স্পেশাল ব্যাচ, প্যারাগন বিশ্ববিদ্যালয় কোচিং, প্রতিভা, রেটিনা, উদ্ভাস। এই সব কোচিং সেন্টারে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিসিএস, বিশ্ববিদ্যালয় , মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং ভর্তি সহায়ক কোর্স চালু রয়েছে। যেখানে শিশু থেকে শুরু করে কিশোর -কিশোরী, যুবক সকল বয়সের শিক্ষার্থীর আনাগোনা দেখা গেছে। তবে তীব্র গরম ও তাপদাহে বেশি বিপাকে পড়তে দেখা গেছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের।
তীব্র তাপদাহে সারাদেশে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন যশোরে কোচিং সেন্টার গুলো দূর্বার গতিতে পাঠ কার্যক্রম চালানোর ফলে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রশ্নের জবাবে সৌমিত্র সেন নামে এক অভিভাবক বলেন, বাইরে প্রচন্ড তাপ। কড়া রোদের ভিতরে ছাতা মাথায় দিয়ে বাচ্চাকে কোচিং এ এনেছি। যে রোদের তাপ তাতে বড় মানুষ টিকতে পারছে না। বাচ্চাটাকে নিয়ে বড় বিপদে আছি। এই গরমে কোচিং বন্ধ থাকলে বাচ্চাসহ নিজেও একটু স্বস্তি পেতাম।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক যশোর জেলা স্কুলের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন ৩ টাই কোচিং এ যায়। সোমবার সকাল ৮ টাই ক্লাস নিয়েছে। রোদে ৩ টার সময় যেতে কষ্ট হয়। স্কুল বন্ধ কিন্তু কোচিং খেলা। গরমে বাধ্য হয়ে বের হতে হয়েছে।
উজ্জ্বল কোচিং সেন্টারের দায়িত্বরত পরেশ নামে এক ব্যক্তি বলেন, আমাদের কোচিং সেন্টার নিয়মিত চলছে।
এক্সপার্ট কোচিং সেন্টারের পরিচালক দীন ইসলাম বলেন, আমরা এখনও পর্যন্ত কোনো নির্দেশনা পাই নি। সরকারি নির্দেশনা পেলে অবশ্যই আমরা কোচিং বন্ধ রাখব। সরকারি কোনো দফতর থেকে আমরা কোনো চিঠি বা বন্ধের নোটিশ পাইনি।
সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি ও উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল বলেন, গরমে যাতে শিক্ষার্থীরা অসুস্থ না হয়ে পড়ে সে জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। এই গরমে বাড়ি থেকে বের হয়ে গ্যাদারিংয়ে না যাওয়া ভালো সেটা কোচিং হোক বা বাজার হোক। কিন্তু এই কোচিংটা করে সেটা তো হয়েই যাচ্ছে। আর স্কুলে সাধারণত যেভাবে বসে তার থেকে অধিকাংশ কোচিংয়ে গ্যাদারিংটা বেশি হয়ে যায়। ছোট রুমে মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। স্কুলের ক্লাস রুম গুলো অপেক্ষাকৃত বড়। কোচিং এ অসুস্থ হওয়ার ভয়টা বেশি থাকে। কোচিংটাও শুরু হয় অসময়ে। স্কুলটা সাধারণ শুরু হয় সকাল ৯টা থেকে। অধিকাংশ কোচিং সেন্টার গুলো শুরু করে তিনটার দিকে। যখন পুরোপুরি তাপমাত্রা থাকে। এব্যাপারে অভিভাবক আবার যারা কোচিং করাচ্ছে তাদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে সরকারের পদক্ষেপ নিতে হবে। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপের সময় বাড়িয়ে দিয়েছে। বিশেষ প্রয়োজনে অনেক করতে হয়। প্রয়োজন হলে পরীক্ষার সময় পিছিয়ে দিতে হবে।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন বলেন, কোচিং সেন্টারগুলো সরকারি না। সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। তারপরও তীব্র তাপদাহে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এব্যাপারে সচেতন হতে বলব।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, কোচিং সেন্টার তো নিজে নিজেই হয়, নিজে নিজে সব করে। আমাদের অনুমতি নিয়ে চালু হয় না। আমাদের হাতে কোন কন্টোল থাকে না। তাছাড়া আমাদের কাছে তেমন কোনো নির্দেশনা নাই যেটা দিয়ে আমরা তাদের কার্যক্রম বন্ধ করবো। তারপরও বিষয়টি যেহেতু উঠেছে আমরা দ্রুত ব্যবস্থা নেব।
(এসএমএ/এএস/এপ্রিল ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
২৫ মে ২০২৬
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
-1.gif)








