মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে কোচিংয়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে কোচিংয়ের নামে এইচ.এস.সি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ উঠেছে।
জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এইচ.এস.সি পরীক্ষার্থীদের কোচিং করানোর নাম করে বাধ্যতামূলকভাবে প্রায় প্রত্যেকটি শিক্ষার্থী থেকে অতিরিক্ত এক হাজার টাকা নেওয়া হচ্ছে।
ফরম ফিলাপের হিসাব অনুযায়ী মানবিক বিভাগে ২২৩০টাকা, ব্যবসায় শাখায় ২২৩০ টাকা এবং বিজ্ঞান শাখায় ২৭৯০টাকা বোর্ড থেকে নেওয়ার নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাকে অমান্য করে কোচিংয়ের জন্য প্রায় প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে ১ হাজার টাকা, ডাটা এন্টির জন্য ১৫০টাকা ও অনুপস্থিতির জন্য ৩০টাকা অতিরিক্ত টাকা প্রদান করতে হচ্ছে। সে হিসাব অনুযায়ী প্রায় ১৫’শ শিক্ষার্থী থেকে ১৭ লক্ষ ৭০ হাজার টাকা উত্তোলন করা হচ্ছে। এ অর্থ কোন খাতে জমা হবে তার কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই।
শিক্ষার্থীরা জানায়, আমরা এইচ.এস.সি পরীক্ষার্থী। আমাদের ফরম ফিলাপের সাথে কোচিং বাবদ অতিরিক্ত ১ হাজার টাকা, ডাটা এন্টি ফি ১৫০টাকা ও ক্লাসে অনুপস্থিতির জরিমানা ৩০টাকা বাধ্যতামূলকভাবে প্রায় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করলে বিভিন্ন বকাঝকা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। আমরা পরীক্ষার আগে বাড়িতে নিয়মিত পড়াশোনা করে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করব। কিন্তু সে বিষয়টি না করে আমাদেরকে বাধ্যতামূলক কোচিং করার জন্য কলেজে যেতে হবে। পরীক্ষার আগে এটি আমাদের অতিরিক্ত মানসিক চাপ। এছাড়াও কোচিংয়ের প্রতি আমাদের কোন আগ্রহও নাই। সারা বছর আমাদেরকে ঠিকমতো ক্লাস করানো হয়নি। দুই মাস কোচিং করিয়ে আমাদের কি লাভ হবে? কোচিং চালু করলেও কয়েকদিন চলার পরে তা আবার বন্ধ হয়ে যাবে। কারণ, সরকারি হরগঙ্গা কলেজে মুন্সীগঞ্জ জেলা ও অন্যান্য জেলার শিক্ষার্থীরাও ভর্তি হয়েছেন। স্যাররা নিজেরাই অভিভাবকের সম্মত্তি ফরম তৈরী করে জমা রেখেছেন। আমাদের অধিকাংশের অভিভাবকগণ তা জানে না।
তথ্যসূত্রে জানা যায়, ফরম পূরণের সময় কোচিংয়ের অর্থ আদায় করার পর কয়েকদিন কোচিং করানোর পর তা বন্ধ হয়ে যাবে। কারণ, সরকারি হরগঙ্গা কলেজে একাদশ, দ্বাদশ, অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। প্রত্যেকটি কোর্সে ক্লাস নেওয়ার জন্য শিক্ষক সংকট রয়েছে। ফলে নিয়মিত কোন ক্লাস করানো সম্ভব হয় না। এছাড়াও কলেজটি সরকারি হওয়ায় শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে আসে না। সেই সুযোগে শিক্ষকগণও ক্লাস না নেওয়ার একটি অজুহাত দিয়ে পার পেয়ে যান।
এ বিষয়ে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা বলেন, হরগঙ্গা কলেজে কোচিং নীতিমালা-২০১২ অনুসরণ করেই প্রতিষ্ঠানে কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যে সকল শিক্ষার্থী আগ্রহী তাদেরকে আমরা কোচিং করাবো। কোচিংয়ের জন্য ১হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তা থেকে শিক্ষার্থীদের ক্লাস ও বিভিন্ন মডেল টেস্ট নেওয়া হবে। কলেজের ফলাফল ভালো করার জন্যই এ উদ্যোগ। যে সকল শিক্ষার্থীর আর্থিক অবস্থা দুর্বল তাদের আবেদনের প্রেক্ষিতে ফি মওকুফ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন জানান, হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আমাদের ডিজি র্যাংকের একজন কর্মকর্তা। বিষয়টি অবগত হওয়ার পর আমি ওনাকে ফোন করে বলেছি এমন কিছু কইরেন না যেটি দৃষ্টি কটু দেখায়। তিনি আরো বলেন, এরকম ইস্যুতে তাদেরকেই তো তদন্তে পাঠানো হয়। সেক্ষেত্রে যদি তিনি এমনটি করেন তাহলে অন্যরা কিভাবে সংশোধন হবে।
(এনডি/এএস/এপ্রিল ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ
- সোনাতলায় বোরো ধানে বৃষ্টির থাবা, ক্ষতির মুখে কৃষক
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- শীতে পায়ের যত্ন
- ফিরে দেখা, ঘুরে দেখা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
০২ মে ২০২৬
- শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড
- রাণীশংকৈলে কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
- গাঁজাসহ মাদক চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার
- স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
- পরিচালকের স্বেচ্ছাচারিতায় শনিবারেও অফিস করতে হয় এনজিও কর্মীদের
- সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
- লৌহজংয়ে শিক্ষার মান উন্নয়নে অভিজাত রেস্টুরেন্টে অতিথি হলেন ২৫০ শিক্ষার্থী
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যায় আরো একজন গ্রেপ্তার
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
-1.gif)








