উপজেলা পরিষদ নির্বাচন
বেলকুচিতে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় সংসদ সদস্যের ভাই ও সহকারি
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে প্রচারনা চালাচ্ছেন সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ছোটভাই আব্দুল আলিম মন্ডল ও ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অবমাননা করে সংসদ সদস্যের পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তারা একজন প্রার্থীর পক্ষে প্রচারনা চালানোয় স্থানীয় পর্যা্য়ে দলে বিভক্তি বৃদ্ধি হবে বলে মনে করছেন আওয়ামীলীগ নেতারা। আর প্রতিদ্বন্দি অপর প্রার্থীদের অভিযোগ ইন্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে কাজ করতে আওয়ামীলীগ নেতাদের চাপ প্রয়োগ করা হচ্ছে, কাজ না করলে দেয়া হচ্ছে নানা হুমকি। আব্দুল মমিন মন্ডল এমপি’র একজন প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট হওয়ায় প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টির পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্টের আশংকা করছেন অনেকেই।
জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচি, সদর ও কাজিপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন তিনজন, এরা হলো, আওয়ামী লীগ নেতা ও ব্যাবসায়ি আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির, আওয়ামীলীগ নেতা মীর সেরাজুল ইসলাম ও সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মালিকানাধিন গার্মেন্টসের জিএম ও সাবেক ভিপি ইন্জিনিয়ার আমিনুল ইসলাম। এদের মধ্যে ইন্জিনিয়ার আমিনুল ইসলাম সংসদ সদস্য ও তার পরিবারের আস্থাভাজন ও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে পরিচিত বেলকুচিতে।
আমিনুল ইসলাম উপজেলা চেয়ারম্যান পদে প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকেই তার পক্ষে প্রচারনা শুরু করে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ছোটভাই আব্দুল আলিম মন্ডল ও ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা।
সংসদ সদস্যের ছোটভাই আব্দুল আলিম মন্ডল তাদের এনায়েতপুরের রুপনাইয়ে অবস্থিত নিজ বাড়িতে মঙ্গলবার রাত থেকেই আওয়ামী লীগ নেতা, কর্মি, জনপ্রতিনিধি ও বিভিন্ন সমাজের প্রতিনিধিদের ডেকে মতবিনিময় করার পাশাপাশি ইন্জিনিয়ার আমিনুল ইসলামকে সংসদ সদস্য সমর্থিত প্রার্থী ঘোষনা করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। আমিনুল ইসলাম নির্বাচিত না হলে যারা অন্য প্রার্থীদের পক্ষ হয়ে কাজ করছেন নির্বাচন পর তাদের অবমুল্যায়ন হবে বলেও হুমকি প্রদান করা হয় এসময়।
সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ব্যক্তিগত সহকারি মো: সেলিম রেজাও আমিনুল ইসলামের পক্ষে মাঠে রয়েছেন প্রথম থেকেই। মঙ্গলবার প্রতিক বরাদ্দ দেওয়ার পর সুবর্নসাড়া মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিলেও উপস্থিত ছিলেন সেলিম রেজা। অভিযোগ উঠেছে আমিনুল ইসলামের পক্ষে কাজ করতে নেতা-কর্মিদের চাপ প্রয়োগ করছেন সেলিম রেজা।
বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো: বদিউজ্জামান ফকির ও আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মীর সেরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, দলীয় প্রধান ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের পরিবার একজন প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে নির্বাচন প্রভাবিত হবে, সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হবে বলে আশংকা করছি।
এ বিষয়ে সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারি মো: সেলিম রেজা বলেন, দু একদিন প্রচারনা করেছি, এখন আর যাচ্ছি না।
উল্লেখ্য, আগামী ০৮ মে ইভিএম এ ভোটগ্রহন করা হবে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দিতা করছেন।
(এসএস/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- বাঙ্গালী হিন্দু-মুসলমানের চারিত্রিক বৈপরীত্য
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকার মুনাফা
- ৫ বছর পর ‘মীরাক্কেল’ নিয়ে ফিরছেন মীর
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- ‘৭ নভেম্বরের চেতনায় বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ’
- এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- শ্রীনগরে আচরণবিধি লঙ্ঘন করে দোয়াতকলমের নির্বাচনী ক্যাম্প স্থাপন
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- শেরপুর পৌর আ.লীগের আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- শকুন এবং আমি
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- মুকুটি আর কুকুটি
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
১২ নভেম্বর ২০২৬
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- সুবর্ণচরের সড়কে ঝরল ৩ প্রাণ
- গোপালগঞ্জে ৪৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
- সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
- সাতক্ষীরার কদমতলা বাজারে মাদকের আখড়া বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে মানববন্ধন
- ভেঙে যাচ্ছে রাস্তা, ধুলো-বালিতে বিপন্ন গ্রামবাসী ও শিক্ষার্থীরা
- ‘অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
- ফুলপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ
- কাহালুতে মন্দির সংলগ্ন ক্লাবঘর নির্মাণের অভিযোগ, ওসি ও এসিল্যান্ডের কাছে লিখিত আবেদন
- ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ নারী গ্রেপ্তার
- বগুড়ায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে ওয়ার্ড যুবলীগ সভাপতি আটক
- কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ
- ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সালথায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
- চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী
- ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- প্রকৃতির সান্নিধ্যে তারুণ্যের উচ্ছ্বাস কাপ্তাইয়ে স্কাউট ডে-ক্যাম্প অনুষ্ঠিত
- তরুণ উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
- পাংশায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা
-1.gif)








