মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, কর্মিদের মারপিট
নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তার পক্ষে প্রচারণায় সংসদ সদস্যের দুই ভাই, জনপ্রতিনিধিদের চাপ প্রয়োগ
স্টাফ রিপোর্টার : নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামকে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসাতে মরিয়া হয়ে উঠেছে সংসদ সদস্য ও মন্ডল গ্রপের এমডি আব্দুল মমিন মন্ডলের পরিবার। কৌশলে মন্ডল গ্রুপের এই কর্মকর্তাকে সংসদ সদস্যের মনোনীত ও বিশ্বস্ত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মি ও বিভিন্ন জনপ্রতিনিধিকে তার পক্ষে কাজ করতে বলছেন সংসদ সদস্যের দুই ভাই।
এদিকে আব্দুল মমিন মন্ডল এমপি’র ছোট ভাই আব্দুল আলিম মন্ডল ও চাচাতো ভাই মন্ডল গ্রুপের পরিচালক, সিআইপি জুবায়ের মন্ডল প্রচারনায় নামার সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠেছে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ। একের পর এক হামলা হচ্ছে মন্ডল গ্রুপের কর্মকর্তা আমিনুল ইসলাম সরকারের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মি-সমর্থকদের ওপর। ওই প্রার্থীর পক্ষে সংসদ সদস্যের দুইভাই নির্বাচনী মাঠে থাকায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও নিরপেক্ষ ভোটগ্রহন বাধাগ্রস্থ হতে পারে বলে আশংকা করছেন প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা।
চলতি সপ্তাহের প্রথম দিকে বেলকুচিতে পৌছে রবি, সোম ও মঙ্গলবার দোয়াত কলম প্রতীকের পক্ষে টানা বিভিন্ন প্রচার কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্যের ভাই আব্দুল আলিম মন্ডল ও জুবায়ের মন্ডল।আজ মঙ্গলবার সকালে শেরনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়াত কলম প্রতিকের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মন্ডল গ্রুপের পরিচালক ও আব্দুল মমিন মন্ডলের ভাই আব্দুল আলীম মন্ডল। অনুষ্ঠানে তার অপর ভাই জুবায়ের মন্ডলও বক্তব্য রাখেন।
সংসদ সদস্যের দুই ভাই বেলকুচি পৌছার পর পরই দোয়াত কলম প্রতিকের প্রার্থী, মন্ডল গ্রুপের কটন ক্লাব (বিডি)’র জিএম-অপারেশন আমিনুল ইসলাম সরকারের কর্মিরা একের পর এক হামলা শুরু করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মি সমর্থকদের ওপর। রবিবার রাতে ভাঙচুর করা হয় উপজেলার জামতৈল বাজারে স্থাপিত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান ফকিরের নির্বাচনী অফিস। আজুগড়া মোড় এলাকায় পোষ্টার লাগাতে গিয়েও হামলার শিকার হন মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করা কর্মিরা। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন রোকনুজ্জামান রোকনসহ অন্তত ৫ জন। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মীর সেরাজুল ইসলাম (আনারস) বলেন, দলের নির্দেশ রয়েছে, কোন এমপি-মন্ত্রীর আত্মীয়-স্বজন কোন প্রার্থীর প্রচারণা করতে পারবে না। অথচ মমিন মন্ডলের ভাইরা সরাসরি দোয়াত কলমের নির্বাচনী প্রচারণা করছে।
এমপির নির্দেশেই তারা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, আমি বা অন্য কেউ চেয়ারম্যান নির্বাচিত হলে তার সমস্যা। তাই তার নিজের কর্মচারিকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে ইচ্ছেমতো উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ করতে চান তিনি।
মীর সেরাজুল আরও বলেন, ইঞ্জিনিয়ার আমিনুল এমন কথাও বলে বেড়াচ্ছে ২ হাজার ভোট পেলেও তিনি পাশ। ভোটারদের মাঝে এমন আতংক ছড়িয়ে দিচ্ছেন।
অপর প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান ফকিরের (মোটর সাইকেল) প্রধান নির্বাচনী সমন্বয়ক মাসুদ ফকির বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা স্বত্বেও এমপির ভাইয়েরা একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে যেটা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। এমপি মমিন মন্ডল সরাসরি আমিনুল ইসলামকে সমর্থন করেছেন।
বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস বলেন, এমপি দলের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের ডেকে নিয়ে তার প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। বাধ্য হয়েই অনেক ইউপি চেয়ারম্যান আমিনুলের কাজ করছে।
এ বিষয়ে জানতে এমপি আব্দুল মমিন মন্ডলের ভাই ও মন্ডল গ্রুপের পরিচালক জুবায়ের মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমিনুল সাহেব মন্ডল গ্রুপে আমার ইউনিটে চাকরী করেন। এ জন্য আমি তার নির্বাচনী প্রচারণা করছি। এমপির ভাই হলেও আমি এই আসনের একজন ভোটার, আমার নাগরিক অধিকার আছে কারও পক্ষে কাজ করার।
এ বিষয়ে বক্তব্য নিতে এমপি আব্দুল মমিন মন্ডলের মোবাইলে বার বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, আগামী ৮ই মে অনুষ্ঠিত হবে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন। প্রথমবারের মত ইভিএম এ ভোটপ্রদান করবে উপজেলাবাসি।
(এসএস/এসপি/এপ্রিল ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকবাহিনীর মাঝিগাছা অবস্থানের ওপর আক্রমণ করে
- সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
- কাজী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী কাল
- বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের আয়োজনে যশোরে মতবিনিময় সভা
- রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ
- নাটোরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তত করায় বেকারি মালিককে কারাদণ্ড
- দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে চান এনডিবি
- সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ
- প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা
- আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
- ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- ব্যাংকের ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’, ম্যানেজারের ভূমিকা কী
- কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে টিপুর উদ্যোগে দোয়া মাহফিল
- হারাধনের দশটি ছেলে
- হাতের কোমলতা ফেরাতে যা করবেন
- আমি কোন আগন্তুক নই
- গ্যাসের না পাওয়ায় সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে যাত্রীদের ভোগান্তি
- ‘জুলাই যোদ্ধা আল-আমিনকে প্রশ্নবিদ্ধ করতে গুপ্ত ফ্যাসিস্ট যখন একাকার’
- প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
- মহম্মদপুরে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজবীজ ও সার বিতরণ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে কোনো অগ্রগতি হয়নি’
- নেদারল্যান্ডসের প্রধান কোচ হলেন জাভি
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- ‘খালেদার চিকিৎসায় আইন নয়, বাধা সরকার’
- রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








