বেলকুচিতে থানায় ঢুকে প্রার্থীর ওপর হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইসির
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকের ওপর হামলার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার (ইসি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা লিখিত চিঠির মাধ্যমে এই নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ইসির লিখিত নির্দেশ অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে।
এই কর্মকর্তা বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম (দোয়াত কলম প্রতীক) ও তাঁর কর্মী-সমর্থকেরা বেলকুচি থানার ভেতরে ঢুকে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদিউজ্জামান ফকিরের (মোটরসাইকেল প্রতীক) ওপর ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছেন। নির্বাচনী প্রচারে বাধা দিয়েছেন। বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এসবের ভিডিও ফুটেজসহ অভিযোগ তাঁদের কাছে এসেছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও করেছে। এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদের নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। যে কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্ত করতে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দ্রুততম সময়ের মধ্যেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির মৌখিকভাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার কাছে অভিযোগ জানান। পরে অভিযোগটি লিখিত আকারে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেন ওই প্রার্থী।
প্রথম ধাপে ৮ মে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মাঠে থাকলেও মূল প্রতিন্দ্বীতা বদিউজ্জামান ফকির ও আমিনুল ইসলামের মধ্যে হবে মনে করছেন স্থানীয় লোকজন।
(এসএস/এসপি/মে ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
- ‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’
- ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
-1.gif)








