সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় শাহরাস্তি উপজেলার বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। ৪ মে রাত পৌনে ২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন (৫৫), তার ছেলে মেডিকেল শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম, ও আলমগীর হোসেনের মামী লায়লা খাতুন (৬০) প্রাণ হারান। এ ঘটনায় আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম গুরুতর আহত হয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা গ্রামের আলী হোসেন মেম্বার বাড়ির কুয়েত প্রবাসী আলমগীর হোসেন গত সপ্তাহে ১৫ দিনের জন্য বাংলাদেশে আসেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার ডেমরা থানার সারোলিয়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। গত শুক্রবার তিনি তার দুই ছেলেকে নিয়ে প্রাইভেটকার যোগে কাদরা গ্রামের নিজ বাড়িতে আসেন। বাড়ির জায়গা সম্পত্তির পরিমাপ শেষে রাত সাড়ে ১০টায় দুই ছেলে ও বাড়িতে থাকা তার মামীকে চিকিৎসার জন্য তাদের সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
রাত পৌনে ২টায় তাদের বহনকারী প্রাইভেটকারটি গজারিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এ সময় গাড়ীর চালক দরজা খুলে বাহির হলেও দরজা লক হয়ে যাওয়ায় আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা বের হতে পারেননি। এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরিবারের সদস্যরা জানান, কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গড়িটি উদ্ধার করে। পানিতে শ্বাসরোধ হয়ে তিনজন প্রাণ হারান।
চিতোষী পূর্ব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মহররম আলী জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি, রাতে তাদের সাথে আমার আসার কথা ছিল কিন্তু আমার কাজ থাকায় যেতে পারিনি। তিনি জানান, আলমগীর হোসেন একজন কুয়েত প্রবাসী, তিনি ঢাকার ডেমরা এলাকায় ৮ তলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেছেন পরিবারের সদস্যরা ঢাকাতেই বসবাস করতো। নিহত হওয়া তার ছোট ছেলে জহিরুল ইসলাম ন্যাশনাল মেডিকেলের ফাইনাল বর্ষের ছাত্র।
মহররম আলী আরো জানান, আলমগীর হোসেনের মামা মারা যাওয়ার পর তার মামী লায়লা খাতুনকে তিনি তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। গ্রামের বাড়ি দেখাশোনা করেন মামী লায়লা খাতুন। উন্নত চিকিৎসার জন্য লায়লা খাতুনকে তাদের সঙ্গে ঢাকায় নেয়ার পথে তিনিও প্রাণ হারান। নিহত তিন জনকেই শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের তাদের পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে। ৫ মে রবিবার যে কোন সময় তাদের দাফন সম্পন্ন করা হবে। এদিকে তাদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(ইউএইচ/এসপি/মে ০৪, ২০২৪)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








