E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩

২০২৪ মে ০৫ ১২:২৪:৪৬
খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়িতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশুসহ তিনজনের মৃত্যু ঘটেছে। রবিবার (৫ মে) ভোর ৫টায় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্বার করে।

এছাড়া ভোরে জেলার রামগড়ে ব্রজপাতে কংজ্র মারমা নামে আরেকজনের মৃত্য হয়েছে।

জানা যায়, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে যায়। এতে মৃতদের মরদেহও পুড়ে গেছে। এ সময় হাসিনা বেগমের স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ওএস/এএস/মে ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test