সিরাজগঞ্জ সদর উপজেলা
প্রার্থীর সাথে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসারসহ আটক ৬
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকশন ইন্জিনিয়ারিং করার চেষ্টা ও এক চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন বৈঠকের অভিযোগে পাঁচ প্রিজাইডিং অফিসারসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যানলয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম-বার, পিপিএম-বার, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলো- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের সরকারি রাশিদোজ্জাহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও যমুনা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো: সেরাজুল ইসলাম, হাজি ওমর আলী কওমি মাদ্রাসা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও রেলওয়ে কলোনি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আশরাফুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: আবু সামা, পাইকপাড়া মডেল হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও বাহুকা ডিগ্রি কলেজের জৈষ্ঠ প্রভাষক বাচ্চু ঘোষ, হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও জনতা ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার ইয়াছিন আরাফাত এবং এই পরিকল্পনার মূলহোতা শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আমিনুর ইসলাম।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ৫ মে রবিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে অবস্থিত একটি রিসোর্টে সদর উপজেলা পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন মিটিং ও ইলেকশন ইন্জনিয়ারিংয়ের পরিকল্পনা করতে বৈঠকে বসে বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার। গোপনসূত্রে খবর পেয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে নিয়ে ঐ রিসোর্টে অভিযান চালায়। এসময় পালিয়ে যেতে সক্ষম হয় আয়োজকসহ উপস্থিত প্রিজাইডিং অফিসারেরা। পরে এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ প্রদান করে রিটার্নিং কর্মকর্তা।
পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম-বার, পিপিএম-বার বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে তথ্য প্রমান পাওয়া গেলে সোমবার বিকেলে এই চক্রান্তের মূলহোতা ও আয়োজক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুর ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, অভিযোগ ও তথ্য প্রমানাদি পাওয়ার পর উপজেলা পরিষদ নির্বাচনী আইনে মামলা দায়ের করা হয়েছে। তথ্য প্রমান নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, পরবর্তী নির্দেশনা পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ৫ মে রাতে রবিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে অবস্থিত একটি রিসোর্টে সদর উপজেলা পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন মিটিং ও ইলেকশন ইন্জনিয়ারিংয়ের পরিকল্পনা করছে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারেরা এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।
(এসএস/এসপি/মে ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
- ‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’
- ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
-1.gif)








