নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস
অফিস সহকারী রেজোয়ান-নাজমার কাছে নিয়ম-শৃঙ্খলার আরেক নাম ‘টাকা’
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : টাকা পয়সার বনিবনা না হলে লাইনে দাঁড়াতে হয়। আরও কত কি নিয়ম-শৃঙ্খলা দেখান অফিস সহকারী রেজোয়ান ও নাজমা। সব কিছু থাকার পরেও ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। গেইটের আনসার থেকে শুরু করে অফিসের পিয়ন পর্যন্ত ভাগ পায় এই টাকার।
গত কিছু দিন সরজমিনে গেলে দেখা মেলে পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের এমন ভোগান্তির দৃশ্য। নারায়ণগঞ্জ সদর উপজেলার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আমি প্রায় দুই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে যখন অফিসের ভেতরে যাই তখন নাজমা ম্যাডাম আমাকে সাইডে দাঁড়াতে বলে। পরে আমি তাকে বলি যে আমার সকল কাগজ পত্র ঠিক আছে আপনি একটু দেখেন আমি সকাল থেকে দাড়িয়ে আছি।
পরে সে আমার হাত থেকে কাগজগুলো নিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে টিক দিয়ে জানালেন, পরিচয়পত্রের ভেরিফিকেশন আনতে হবে। তার পরে ঐ ব্যাক্তি তার সাথে থাকা পরিচয়পত্রের মূলকপি বের করে দেখালেও অফিস সহকারী নাজমা নাছোড়বান্দা কে শোনে কার কথা। পরে সেই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ২১০ টাকায় সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে যখন ফিরে এলেন ততক্ষণে দেড়টা বেজে গেছে, পাসপোর্টের আবেদন নেওয়া বন্ধ।
হতাশ সেই ব্যক্তি অফিস সহকারী নাজমার সঙ্গে দেখা করে ফাইলের বিষয়ে আলাপ করলে তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশন করলে হবে না। এটি উপজেলা নির্বাচন অফিস থেকে করে আনতে হবে। নির্বাচন অফিস জেলা আর উপজেলার মধ্যে পার্থক্য কী জানতে চাইলে ওই কর্মকর্তা রাগান্বিত হয়ে তাকে রুম থেকে বের করে দেন।
ভুক্তভোগী আরো জানায়, তখন নিজেকে খুব অসহায় লাগছিল। পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে আসার সময় দুইজন লোক আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন তারা সম্ভবত দালাল।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এমন নীরব ফাঁদ পাতা রয়েছে সেবা প্রত্যাশীদের জন্য। অফিসের কর্মকর্তারা বিভিন্ন অজুহাতে ফাইল ফেরত দিয়ে দালালদের দ্বারস্থ হতে বাধ্য করেন। শুধু দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী নন পাসপোর্ট অফিসের শৃঙ্খলা ও নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যদেরও প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে। এদেরকে ‘পার্টি’ ধরিয়ে দেয় পাসপোর্ট অফিসের সামনে ও আশপাশের কম্পিউটারের দোকানগুলো। এরা মিলেই শক্ত সিন্ডিকেট গড়ে তোলেছেন। সহজে ও ভোগান্তি ছাড়া কাজ করতে এই সিন্ডিকেটের দ্বারস্থ হতেই হয়। এটাকেই ‘লাইন’ বলা হয়!
সকল কার্যক্রম সিসি-টিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করলেও অনিয়ম-দুর্নীতি ধরা পড়ে না কার্যালয়ের উপ-পরিচালক রুকুনুজ্জমান ভুঁইয়ার চোখে। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তার মৌন সমর্থনেই অনিয়ম, হয়রানি চরম আকার ধারণ করেছে পাসপোর্ট অফিসে। এমনকি দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েও অনিয়মের চিত্র পাল্টাতে পারেনি লাইনে আসতেই হবে!
এই বিষয়ে জানতে উপ-পরিচালক রুকুনুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা সর্বদা গ্রাহকদের সেবা দেওয়ার ব্যাপারে সবসময় আন্তরিক থাকি এবং তাদের কাজ গুলো খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি। যদি এই ধরনের কোন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা বিষয়টি খতিয়ে অব্যশই ব্যবস্থা নিবো।
(এস/এসপি/মে ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ
- নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- দাম বাড়ছে, আয় বাড়ছে না
- দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে’
- নির্জন স্বাক্ষর
- ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
- অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচবে আগামী ২৯ নভেম্বর
- ‘শেষ পর্যন্ত কী হবে জানি না, সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি’
- শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- সিরাজকে বাদ দেওয়া নিয়ে ভারতে বিতর্ক, ধর্মীয় বৈষম্যের অভিযোগ
- শীতে ত্বক ফাটবে না, বদলে ফেলুন এই অভ্যাসগুলো
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
- সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়’
- ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’
- নিরাপদ রাজধানী গড়তে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা
- ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই
- ‘গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন’
- আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার
- মুক্তিবাহিনী কুমিল্লায় রাজাকারের ঘাঁটিতে আক্রমণ করে
- দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
- চাটমোহরের বিভিন্ন বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
- ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেনের চাটমোহর স্টেশনে যাত্রাবিরতি
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- সাভারে জেলহত্যা দিবস পালিত
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিজুলী আলোক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অফিস সহকারী রেজোয়ান-নাজমার কাছে নিয়ম-শৃঙ্খলার আরেক নাম ‘টাকা’
২১ নভেম্বর ২০২৬
- দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ
- নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
- দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সুবর্ণচরে এফএএফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারে সুপারিশ
-1.gif)








