নির্বাচনী সহিংসতা
বেলকুচিতে ভোট না দেওয়ায় শিক্ষক ও ব্যবসায়ীকে মারপিট, অবরুদ্ধ একটি গ্রাম
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট না দেওয়ার অভিযোগে হামলা চালিয়ে পরাজিত প্রার্থীর সমর্থক আলহাজ্ব শাহজাহান আলী নামে এক শিক্ষক ও চান মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ীকে বেদম মারপিট করা হয়েছে। এ ছাড়াও তামাই বাজারের আরও কয়েক ব্যবসায়ীর দোকানপাট তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজীয় প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে। অপরদিক কম ভোট পাওয়ার কারণে উপজেলার রয়নাপাড়া গ্রামকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর থেকে শুরু হওয়া সহিংসতা আজ শুক্রবার অবধিও চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বেলকুচি উপজেলার আমবাড়িয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে শাহ আলম দোয়াত কলম প্রতীকে বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকারের সমর্থকদের সাথে নিয়ে এসে হামলা চালায় রয়নাপাড়া গ্রামে। সামনে পেয়ে বেধরক মারপিট করে স্থানীয় শিক্ষক আলহাজ্ব শাহজাহান আলীকে। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারিরা। পরে রক্তাক্ত অবস্থায় শাহজাহান আলীকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে অভিযোগ দেওয়া হয় বেলকুচি থানায়।
গতকাল বৃহস্পতিবার সকালে দোয়াত কলম প্রতীকের বিজয়ী প্রার্থী আমিনুল ইসলামের সমর্থক মোকলেস ও আল-আমিনের নেতৃত্বে ১০/১২ জন তামাই বাজারের মাছ ব্যবাসয়ী মো. সিদ্দিক, মোহাম্মদ আলী ও চান মোহাম্মদের মাছ লাথি দিয়ে ফেলে দেয়। এ সময় চান মোহাম্মদকে বেদম মারপিট করা হয়।
ওই বাজারের হাফিজুল ইসলামের কাঁচামালের দোকান আব্দুল মান্নানের মুদি দোকান ও আসাদুলের রঙের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগীরা জানান, রয়না পাড়া ও কালিয়াপাড়া গ্রাম নিয়ে তামাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোটর সাইকেল প্রতীকে বদিউজ্জামান ফকির ১ হাজার ১৭১ ভোট পান ও আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতিকে পান ৪৬৮ ভোট। দোয়াত কলম সমর্থকরা বলছেন রয়নাপাড়া গ্রামের লোকজন তাদের ভোট দেয়নি। এ কারণে দোয়াত কলম প্রতিকের প্রার্থীর নিকট আত্মীয় ফজল তালুকদারের নেতৃত্বে রয়নাপাড়ার লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গ্রামের কেউ বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না।
ওই গ্রামের ইউপি সদস্য বাবলু প্রামানিকও অবরুদ্ধ হয়ে আছেন বলে জানান। দোয়াত কলম সমর্থক এরশাদ ও বাবুর নেতৃত্বে মোটর সাইকেল বহর তাকে ধরার জন্য রয়নাপাড়া এসে ঘুরছে। তারা বলছে তোরা তামাই গ্রামের মুরুব্বীদের পছন্দের প্রার্থীকে ভোট দেসনি। তোদের তামাই বাজারে আসতে দেব না।
এদিকে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌভিক ইসলাম শোসন জানায়, বুধবার দোয়াত কলম বিজয়ী হওয়ার পর বিজয় মিছিল নিয়ে আমার বাড়িঘরে ঢিল ছোড়া হয়।
এসব বিষয়ে বেলকুচি থানা ওসি মো. আনিসুর রহমান জানান, তামাই বাজারের বিষয়ে মৌখিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কিছু জানা যায়নি। ছাত্রলীগের সভাপতির বাড়িঘর ভাংচুরের বিষয়েও কেউ লিখিত অভিযোগ করেনি। এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
সিরাজগঞ্জ সহকারি পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মি. জন রানা বলেন, ঘটনাগুলো আমাদের কেউ জানায়নি। বিষয়টি জানলাম। প্রয়োজনীয় পরবর্তীতে ব্যবস্থা নেবেন।
(এসএস/এসপি/মে ১০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
- ‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’
- ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
-1.gif)








