শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিমেষেই ১৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আলিপুর বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান , বড় বাড়ির আব্দুল আজিজ মিন্টুর বসত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরটিতে কেউ ছিল না। পার্শ্ববর্তী ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় তারা শাহরাস্তি উপজেলা ফায়ার সার্ভিসে ফোন করে সংবাদ দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে এসময় হাজিগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এরই মধ্যে ১৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
পুড়ে যাওয়া বসত ঘর গুলোর মধ্যে রয়েছে, আব্দুল আজিজ মিন্টু, নবীর হোসেন , নুরুল আমিন, পরল আমিন, বেলায়েত হোসেন, মনির হোসেন, আব্দুল মালেক, আব্দুল খালেক, সোহেল হোসেন, জয়নাল হোসেন, শহিদ হোসেন, রশিদা খাতুন, মজিদুল হক ও রফিকুল ইসলামের বসত ঘর।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ নুরুল আমিন জানান, তিনি ৮ মে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন, আগুনে বিদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন মালামাল টাকা ও মালয়শিয়ায় রিংগিত পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, তার অপর তিন ভাইয়ের বসত ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।
প্রথমে আগুনের সূত্রপাত হওয়া আব্দুল আজিজ মিন্টুর স্ত্রী ফাতেমা বেগম জানান, তিনি এসময় কিস্তির টাকা দিতে তার মেয়েকে নিয়ে হাজিগঞ্জ বাজারে ছিলেন সেখানে সংবাদ পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। তিনি জানান, এ সময় তার স্বামী মিন্টু কৃষি জমিতে ছিলেন।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন আহত হয়েছেন। তারা হলেন, এলাকাবাসী হাবিব উল্লাহর ছেলে সোহাগ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মী শাহান মিয়া ও রনি আহমেদ।
শাহরাস্তি উপজেলা ফায়ার স্টেশনের টিম লিডার আবু হাসান খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটেছে।
সংবাদ পেয়ে শাহরাস্তিতে সফরে থাকা স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে আলাপ করেন ও তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি তাদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও ভয়াবহ অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে আসেন।
(ইউএইচ/এসপি/মে ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ১০ জনের
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৪ শতাংশ
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
- কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২
- রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- বংশী নদী
- শরতের কবিতা
- জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
- নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
- মধুমতীর ভাঙনে দুই সপ্তাহে বিলীন ১৫০ বসতভিটা
- নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- হামে কাঁপছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা
- ‘ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়’
- আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি
- হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের
- অধিনায়কত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান
- দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত ইশরাক হোসেন
- ‘সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- শরীয়তপুরে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ রূপ নিল জনসমুদ্রে
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর ২০২৬
- বড়াইগ্রামে পাশের বাড়ির টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
- ধামরাইয়ে ২৩২টি মন্দিরে চলছে শারদীয়া দুর্গোৎবের প্রস্তুতি
- গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
- গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
- কিশোর গ্যাং সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার ২
- রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার
- নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
- মধুমতীর ভাঙনে দুই সপ্তাহে বিলীন ১৫০ বসতভিটা
- নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
-1.gif)








