নির্বাচন পরবর্তী সহিংসতা
গোপালগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় মামলা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৬ মে) রাতে নিহত ওসিকুর ভূইঁয়ার বোন পারুল বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে প্রধান আসামী ও তার ছোট ভাইয়ের শশুর (তালুই) কালু ভূঁইয়া, কালু ভূঁইয়ার ছেলে চয়ন ভূঁইয়া, সমর্থক হিদু ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান, মিনহাজ ভূঁইয়াসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরো ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে নিহত ওসিকুর ভূইঁয়ার বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকার কারণে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওই কর্মকর্তা আরো বলেন, এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ হোসেনকে।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া বাজারে গুলিতে ওসিকুরসহ ৬জন আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসিকুরকে মৃত ঘোষণা করে। নিহত ওসিকুর ভূঁইয়া (২৭) গোপালগঞ্জ সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া গ্রামের জলিল ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় চা-বিক্রেতা ছিলেন। ওসিকুর সদ্য সমাপ্ত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থক ছিলেন। আর হামলাকারীরা বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক ছিলেন।
হত্যার প্রতিবাদে ঘটনার পরের দিন বুধবার (১৫ মে) দুপুরে নিহত যুবকের লাশ নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে লিয়াকত আলীর সমর্থক ও আওয়ালী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। দেড় ঘণ্টা পরে দুপুর ১ টায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। শনিবারের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হলে রবিবার (১৯ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে জানান পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলী।
(টিবি/এসপি/মে ১৭, ২০২৪)
পাঠকের মতামত:
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- ‘জুলাই সনদের পুরো প্যাকেজ চাই’
- দ্রুতই নিষ্পত্তি হবে ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন
- রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে সহায়তা জাপানের
- ‘ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি আর বাসে বাড়তি ভাড়া চলবে না’
- নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- বৃহস্পতিবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১১ মার্চ ২০২৬
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
-1.gif)








