ফরিদপুরে স্কুলছাত্র অন্তর হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল গ্রেফতার
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর অষ্টম শ্রেণীর ছাত্র অন্তর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজুলকে ৬ বছর পর ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে গ্রেফতার করেছে র্যাব- ১০।
আজ শনিবার সকালে র্যাব-১০ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান সংস্থাটির কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।
তিনি জানান, গত ০৭ জুন ২০১৮ তারিখে ফরিদপুর জেলার নগরকান্দার থানাধীন তালমা ইউনিয়নের চর মানিকদী পাগলপাড়া গ্রামের গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে আলাউদ্দিন মাতুব্বর অন্তর (১৪) রাতে তারাবি'র নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তারাবির নামাজ শেষ হওয়ার পরও অন্তর বাসায় না ফেরায় অন্তরের মা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে কোথায় তার কোন সন্ধান পাননি। পরদিন অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় তার ছেলে অন্তরের নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। ঐদিন রাতেই জান্নাতি বেগমের মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তিরা কল দিয়ে ছেলে অন্তরের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। অন্তরের মা তার স্বামীর সাথে কথা বলে তাদের একমাত্র সন্তান অন্তরকে উদ্ধারের জন্য অপহরণকারীদের কথামত ১৪ জুন ২০১৮ পুলিশের উপস্থিতিতে উক্ত এলাকায় একটি সেচ মেশিনের ঘরে ১ লক্ষ ৪০ হাজার টাকা রেখে আসেন। গত ১৫ জুন ২০১৮ তারিখ ভিকটিম অন্তরের মা জান্নাতি বেগম বাদী হয়ে সন্দেহজনক ১৬ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর গত ২৪ জুন ২০১৮ তারিখ পুলিশ মুক্তিপণ দাবি করা মুঠোফোনের মালিক মাহবুব আলম ও তাঁর ভাই জুবায়ের ব্যাপারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৬ জুন ২০১৮ তারিখ রাতে পুলিশ ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন চক এলাকার খালপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় ভিকটিম আলাউদ্দিন মাতুব্বর অন্তরের লাশ উদ্ধার করে। উক্ত ঘটনা তৎকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যম সহ সোসাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার পর গত ২৫ অক্টোবর ২০১৮ তারিখ মামলার তদন্তকারি কর্মকর্তা গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ৬ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে গত ২৭ মার্চ ২০২৪ তারিখ ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি সকল আসামিকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নগরকান্দার তালমা ইউনিয়নের চর মানিকদি গ্রামের মাহাবুব আলম (৩৬), পিপরুল গ্রামের কামাল মাতুব্বর (৩২) ও দক্ষিণ বিলনালিয়া গ্রামের খোকন মাতুব্বর (৪৮)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাগলপাড়া গ্রামের আশরাফ শেখ (৩৪), তাঁর ভাই আজিজুল শেখ (৩২) এবং দক্ষিণ বিলনালিয়া গ্রামের সুজন মাতুব্বর(৩৬)। বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের রায় ঘোষনার পর দণ্ডপ্রাপ্ত ৬ জন আসামিদের মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। তারা এখন কারাভোগ করছেন। এদিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একমাত্র পলাতক আসামি আজিজুল শেখ আত্মগোপনে থাকায় এতোদিন তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রায় ঘোষণার পর র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আজিজুল শেখ’কে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামির অবস্থান ও গতিবিধি সনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ১৭ মে ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১২ টার দিকে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি আজিজুল শেখকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি অপহরণ ও হত্যার সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামি আজিজুল বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন রায় ঘোষণার পর দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। সর্বশেষ পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায় কাঠমিস্ত্রী ও দর্জি পেশায় কাজ করে আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামি আজিজুল বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়। এই নিয়ে এই মামলার দণ্ডপ্রাপ্ত সবগুলো আসামীকে গ্রেফতার করতে সক্ষম হলো আইনশৃঙ্খলা বাহিনী।
(আরআর/এসপি/মে ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
০৪ মার্চ ২০২৬
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- সুবর্ণচরে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী
-1.gif)








