E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমে উঠেছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন, বিপাকে সাবেক শিক্ষামন্ত্রী সাংসদ নাহিদ

২০২৪ মে ২০ ১৫:১০:৫৯
জমে উঠেছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন, বিপাকে সাবেক শিক্ষামন্ত্রী সাংসদ নাহিদ

লতিফ নুতন, সিলেট : সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রাথীরা বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রায় ৮জন শীর্ষ নেতা নির্বাচনে অংশ নেয়ায় বিপাকে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা। তার চেয়ে মহাবিপাকে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

বিয়ানীবাজারে আওয়ামীলীগে দুটি বলয় রয়েছে। একটির নেতৃত্ব দিচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী,স্বানীয় সংসদ সদস্য নুরুল ইসলা নাহিদ। অপর অংশের নেতৃত্ত¡ দিচ্ছেন কানাডা আওয়ামীলীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন। গত সংসদ নির্বাচনে নাহিদ-সরওয়ার হাড্ডা-হাড্ডি লড়াই হয়েছে। এখনো রেশ এখনো কাটেনি। আগামী ২৯ মে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অনুষ্টিত হবে।

বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৯জন প্রার্থী। এরমধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগের ৮জন শীর্ষ নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন। এমনও চলছে গুরু-শীর্ষের লড়াই। প্রাথীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান খান (টেলিফোন), জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. আব্দুল বারী (দোয়াত কলম), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক জাতীয় ছাত্রলীগ নেতা দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটর সাইকেল), বর্তমান ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা মো. জামাল হোসেন (আনারস), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ), সাবেক ছাত্রলীগ নেতা, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌছ উদ্দিন (শালিক পাখি), মো. জাকির হোসেন (কাপ-পিরিচ) ও মো. জহির উদ্দিন (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিগত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর অল্প ভোটের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন আবুল কাশেম পল্লব, মাওলানা ফয়জুল ইসলাম ও আব্দুল মন্নান। ২০১৯ সালে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব। আবুল কাশেম পল্লবকে রাজনীতির মাঠ ছাড়া করতে বিগত কয়েক বছর নাহিদ বলয়ের নেতা-কর্মীরা চেষ্টা করে যায়। বিগত উপজেলা নির্বাচনে ভোটাররা প্রতিবাদী কন্ঠে পল্ববকে ভোট দিয়ে নির্বাচিত করে।

তবে পাঁচ বছরে বিয়ানীবাজারের রাজনীতির মাঠ পাল্টে গেছে। ভোটাররা বলছেন, সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব কিছুটা হলেও এবারের উপজেলা নির্বাচনে পড়বে। একই সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেনের ঈগলের সমর্থন দেয়া ৬ প্রার্থী নিয়ে দুই বলয়েই ধোঁয়াশা রয়েছে। যদিও তফশীল ঘোষণার পর থেকে এসব ধোঁয়াশাকে এক পাশে রেখে সমর্থকরা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছেন। তবে বেশিরভাগ নেতাকর্মী এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

(এলএন/এএস/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test