ঝিকরগাছার মিঠুর নামে ব্যাপক প্রতারণার অভিযোগ
যশোর প্রতিনিধি : ঝিকরগাছায় মিঠু নামে এক ব্যাক্তির বিরুদ্ধে প্রতরণা করে কয়েক লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতারণার মাধ্যমে একাধিক দোকান থেকে রড-সিমেন্ট ক্রয় করে উল্টো দোকানদারদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে মিঠু। প্রতারক মিঠু উপজেলার মাগুরা নওয়াদাপাড়া গ্রামের আঃ শুকুরের ছেলে।
প্রতারণা ছাড়াও তার বিরুদ্ধে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে। একসময় টিনের বাড়ি থাকলেও প্রতারণা ও মাদন বিক্রির টাকায় করেছেন আলিশান ছাদের বাড়ি। এছাড়া প্রতারণা করার জন্য তার রয়েছে অস্ত্রধারী স্থানীয় ক্যাডার বাহিনী। তারেদ বিরুদ্ধে কথা বললে নিস্তার নেই কারোর। তবে বর্তমানে মাদক বিক্রির পাশাপাশি প্রতারণা পথ বেছে নিয়েছে মিঠু।
একাধিক সূত্র জানায়, মিঠু এক সময় মাদকের বড় সিন্ডিকেট চালাতো। এখন মাদকের সিন্ডিকেটের পাশাপাশি প্রতারণা পথ বেছে নিয়েছে। এ বিষয়ে কেউ মুখ খুলতে গেলে তাদের পুলিশের সোর্স পরিচয় দিয়ে তাদের পুলিশে ধরিয়ে দেওয়াসহ হয়রানি করার ভয়-ভিতি দেখায়। এ কারনে অনেকে প্রতারণার শিকার হলেও মুখ খুলতে ভয় পায়।
প্রতারণার শিকার চৌগাছার আরএম এন্টারপ্রাইজের সত্তাধিকারী আল মামুন জানান, প্রতারক মিঠু আমার কাছ থেকে প্রতারণা করে ২ লাখ ৬০ হাজার টাকার রড-সিমেন্ট ক্রায় করে। এখন টাকা চাইতে গেলে তিনি তালবাহানা করে টাকা নিয়ে ঘুরাচ্ছে।
উপজেলার খলসি বাজারের মেসার্স সামিয়া ট্রেডার্সের রড-সিমেন্ট বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, মিঠু তার ভাই বিদেশ আছে বলে আমার মোবাইল নাম্বার নেয়। কিছুক্ষন পরে বিদেশি একটি নাম্বার থেকে আমার মোবাইলে ফোন দিয়ে বলে ভাই আপনার ব্যাংক একান্ট নাম্বার দেন টাকা দিয়ে দিচ্ছি। কিছু সময় পরে ফোন দিয়ে বলে ভাই রড-সিমেন্ট দিয়ে দেন আপনার একাউন্টে টাকা দেওয়া হয়েছে আপনি ২৪ ঘন্টার আগে তুলতে পারবেন না। এ কথা বলে প্রতারণার মাধ্যমে মিঠু আমার কাছ থেকে ৩ মাস আগে মোট ২ লাখ ২ হাজার টাকার মালামাল ক্রয় করেছে।
এছাড়া, সলুয়া বাজারের নূর মোহাম্মদ এন্টারপ্রাইজ, কায়েমকোলা বাজারের গাজী এন্টার প্রাইজ, ঝিকরগাছা বাজারের মমতাজ ট্রেডার্সসহ একাধিক দোকানি এ প্রতারণার শিকার হয়েছে।
ঝিকরগাছা থানা সেকেন্ড অফিসার ও ২নং মাগুরা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্ব থাকা এসআই মকলেছুর রহমান জানান, মিঠু অনেক বড় শয়তান। ওর কাজই হল চিটারি করা। মিঠুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এছাড়া মিঠু পুলিশের সোর্স পরিচয় দিয়ে এসব অপকর্ম করে থাকে। এরআগে প্রতারণার জন্য তাকে দুই বার চালান দেওয়া হয়েছে। আমি যতদুর জানি মিঠু একজন খারাপ প্রকৃতির মানুষ।
এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত মিঠু প্রতারণার বিষয় অকপটে স্বীকার করে বলেন, রিপোর্ট করে আমার কিছু করতে পারবেন না। প্রতারণার করার জন্য আমি উপর মহলে টাকা দিয়ে থাকি। থানা পুলিশ আমার কেনা। আমি যাদের সাথে প্রতারণা করেছি এটা তাদের আর আমার ব্যাপার এ বিষয়ে আপনি নাক গলানোর কে? তিনি আরো বলেন, আমি শুধু এ কয়জনের সাথে নয় আরো অনেকের সাথে এমন প্রতারণা করেছি প্রয়োজনে তাদের ঠিকানা দিচ্ছি দরকার হলে তাদের সাথে কথা বলে রিপোর্ট করেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে। সবশেষে প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দিয়ে লাইনটি কেটে দেয়।
(এসএমএ/এএস/মে ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








