লোহাগড়া উপজেলা চেয়ারম্যান হলেন ফয়জুল হক রোম
রূপক মুখার্জি, নড়াইল : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণ শেষ হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিকের এ. কে. এম ফয়জুল হক রোম ৩৯,৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হেলিকপ্টার প্রতিকের এস এম এ হান্নান রুনু ২৬,৬০০ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতিকের মোস্তফা কামাল লিয়ন ২৩,৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টিয়া পাখি মার্কা প্রতিকের এফ আর রোমান রায়হান ২১,৫৩৯ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতিকের ফারহানা ইয়াসমিন ইতি ৩৬,৭১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতিকের কাকলী বেগম ২৫,০১৩ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এ বিষয়ে রিটানিং কর্মকর্তা (নড়াইল সদর ও লোহাগড়া) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে সারাক্ষণ রিটানিং অফিসার নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত কাজ করেছেন। এছাড়াও প্রশাসন, পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিরবচ্ছিন্ন ভাবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তৎপর ছিলেন। যার কারণে কোন ধরনের সহিংসতা ছাড়া নির্বাচনের ভোট গ্রহণ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে লোহাগড়া উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১০ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং নারী ১ লাখ ৪ হাজার ৯৮৩ জন। এছাড়া ২ জন হিজড়া ভোটার ছিলেন। নির্বাচনে এই উপজেলায় ৯৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
(আরএম/এসপি/মে ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালেই তাৎক্ষণিক ব্যবস্থা’
- সংসদ ভবন প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ‘নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না’
- কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর ইফতার মাহফিল ও দোয়েল টিভি-কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








