মৌলভীবাজারে আগুনে পুড়ল বসতঘর, সব হারিয়ে ফুলেছা বেগমের মাতম
মোঃ আব্দুল, কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে বৈদ্যুতিক মিটার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অসহায় এক গৃহিণীর বসতঘর।
বুধবার (২২ মে) দুপুর ২ টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় ঘটে নির্মম এই অগ্নিকাণ্ডের ঘটনা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকার মৃত আফু মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক মিটার থেকে প্রথমে আগুন লাগার দৃশ্য দেখতে পান আফু মিয়ার স্ত্রী ফুলেছা বেগম। এর পর আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো বসত ঘরে। এসময় আশপাশের বাড়ির লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় ধ্বংসস্তুপে পরিণত হয় সেমিপাকা টিনের বসত ঘরটি। পুড়ে যায় কৃষি জমি ইজারার জন্য জমানো নগদ ৩০ হাজার টাকা, ধান-চাল ও জায়গা-জমির গুরুত্বপূর্ণ কাগজ সহ প্রয়োজনীয় ব্যবহারী সব জিনিসপত্র।
সরেজমিন গিয়ে জানা যায়, আগুন লাগার তথ্য প্রথমে ৯৯৯ নাম্বারে স্থানীয়দের মাধ্যমে খবর পান মৌলভীবাজার ফায়ার সার্ভিসের কার্যালয়ের দ্বায়িত্বরত কর্মকর্তারা। এর পর দ্রুত আগুন নেভাতে রওনা হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে সরু রাস্তা থাকায় ফায়ার সার্ভিসের পানির ট্যাংকারবাহী বড় গাড়িটি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস সদস্যদের। দুপুর পৌনে ৩ টার দিকে ছোট গাড়িগুলো দিয়ে আগুন নিভাতে শুরু করেন ফায়ার সার্ভিস সদস্যরা। প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজ সহ এলাকার লোকজন। এসময় আগুনে পুড়ে ঘর হারিয়ে বিলাপ করতে থাকা ফুলেছা বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন সাবেক এই জনপ্রতিনিধি। আশ্বাস দেন পাশে থাকার।
গৃহিণী ফুলেছা বেগম জানান, ঘরের বৈদ্যুতিক মিটার থেকে প্রথমে তিনি আগুন লাগার দৃশ্য দেখতে পান। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ঘরে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, রাস্তা সরু থাকায় আমাদের বড় গাড়িটি প্রবেশ করতে পারেনি। সেখানে পানির কোন উৎসও পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন চৌধুরী বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে কিছু চাল বরাদ্দ দেয়া হয়েছে। পরে আবেদন করলে টিন সহ অন্যান্য সহায়তা দেয়া হবে।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
(একে/এসপি/মে ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








