বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
আবদুল্লা আল মাসরুফ, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পাঁচোড়া গ্রামের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাজাহান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
গতকাল বুধবার বিকেলে উপজেলার পাঁচোড়া দক্ষিণ কালেম পাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে দুই বোন উম্মে কুলছুম তামান্না (৯) ও খাদিজা আক্তার (৭) পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা জানান, তাদের দুই বোনের ঘাড় মচকানো ছিলো।
বাসিন্দা আবুল খায়ের জানান, নিহত দুই বোনের বাবা ঘটক হাফেজ মিয়া। উম্মে কুলছুম তামান্না পাঁচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও খাদিজা আক্তার একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিলেন। তাদের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, মা-বাবা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, আমি সাংবাদিকদের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
(এএম/এসপি/মে ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ভালো নেই গোলরক্ষক ভোজিনিয়া
- ‘অপরিকল্পিত সড়ক ও দখলে বিপন্ন কক্সবাজারের প্রকৃতি’
- ‘সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না’
- ‘বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে’
- ভারতে বন্যা-ভূমিধসে ৫৬ জনের মৃত্যু
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- অন্ধ মানুষ
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
-1.gif)








