সাভারে রাজীব চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ ও মনিকা
তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ পদে আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২১ মে ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণাকালে মঞ্জুরুল আলম রাজীবকে বিনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ।
এছাড়াও এদিন ভোটে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন মো: ইমতিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মনিকা হাসান। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ থেকে বিকাল ৪ পর্যন্ত সাভার উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন হয়। সাভারে ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৪ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ দশমিক ০৮ শতাংশ। মঙ্গলবার রাত ১২টার দিকে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।
সাভারে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন। এই পদে ২৪ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন (চশমা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৯০ ভোট (তালা)। এ ছাড়া আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোশাররফ খান পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট (টিউবওয়েল)।
এই পদে মোট ভোট পড়েছে ৪৬ হাজার ২৭৭টি, যা মোট ভোটারের ৫ দশমিক ১৪ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৯৬৮টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩০৯।
মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা আক্তার (কলস) ২৫ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী (ফুটবল) পেয়েছেন ৯ হাজার ৪৫ ভোট। এ ছাড়া আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু (প্রজাপতি) পেয়েছেন ৮ হাজার ৫১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৫ হাজার ৭৩১টি, যা মোট ভোটারের ৫ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে ৩ হাজার ৫২টি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার ৬৭৯।
উল্লেখ্য, সাভার উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৯১৫ জন। মোট ৩৪৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
(টিজি/এএস/মে ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








