আচরণবিধি লঙ্ঘন
ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী রানা সরদারের প্রার্থীতা বাতিল
পাবনা প্রতিনিধি : আচরণবিধি ভঙ্গের দায়ে পাবনার ইশ্বরদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইমদাদুল হক রানা সরদারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৬ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান। এর আগে তার বিরুদ্ধে আচরবিধি লঙ্ঘনের ব্যাপারে ২৬ মে নির্বাচন কমিশনে নিজে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে বলা হয়। রানা সরদার স্থানীয় এমপি গালিবুর রহমান শরীফ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।
ইসি সচিব জাহাংগীর আলম জানান, দু'জন চেয়ারম্যান প্রার্থীকে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছিল। এর একজন ছিলেন ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক (আনারস)। তিনি প্রতীক বরাদ্দের দিন আচরণবিধি ভঙ্গ করেন। তার দেয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় তার প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।
প্রসঙ্গত, ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ঈশ্বরদী উপজেলা নির্বাচনে তিনজন প্রার্থীর একজন এমদাদুল হক রানা সরদার। ১২ মে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়েই আচরণ বিধি লঙ্ঘন করে জীবন্ত প্রতীক নিয়ে মিছিল করেন তিনি। এছাড়া হোন্ডা শোডাউন, নির্বাচনী সভায় খাবার দাবারের আয়োজন ও ভোটারদের ভয়ভীতি দেখানোর মত আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ ওঠে রানা সরদারের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে গত ১৪ মে ঈশ্বরদী উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তাকে সতর্ক করার পাশাপাশি শোকজও করেন। তবুও তিনি আচরণবিধির তোয়াক্কা না করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্টে ভূমিকা রেখে চলেন।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু বলেন, স্থানীয় এমপি গালিবুর রহমান শরীফের প্রকয়াশ্য সমর্থন পাওয়ার কারণেই বেপরোয়া হয়ে ওঠেন চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার। এমপি গালিব শরীফের ভাই উপজেলা যুবলীগ নেতা শিরহান শরীফ তমালের নেতৃত্বে ঈশ্বরদীতে ভোটের মাঠকে ভীতির জনপদে রুপ দেয়া হয়েছে। বিভিন্ন নির্বাচনী সভায় শিরহান শরীফ তমাল রানা সরদারের পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি হুমকি ধামকি দিয়ে বক্তব্য দিয়েছেন। নির্বাচন কমিশন অভিযোগ আমলে নিয়ে ন্যায় বিচার করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনও যথেষ্ট আন্তরিক। আশা করি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।
(এসকেকে/এসপি/মে ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







