গাজীপুরের ব্যবসা প্রতিষ্ঠান আত্মসাৎ করতে আমেরিকা প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের মাালিকানা আত্মসাৎ করাসহ আমেরিকা প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মে) সকালে গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের সদ্য সাবেক মালিক আমেরিকা প্রবাসী রেমিটেন্সযোদ্ধা মোহাম্মদ মহসিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছোট ভাই ও প্রতিষ্ঠানটির বর্তমান মালিক মাসুদ সরকার।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০০২ সালে মোহাম্মদ মহসিনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে ‘মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার’ নামে গাজীপুর শহরের শিববাড়ি এলাকার আকলিমা প্লাজায় ইলেকট্রনিক্স ও কম্পিউটার পণ্যের ব্যবসা শুরু করা হয়।
এতে লগ্নিকারী আমেরিকা প্রবাসী রেমিটেন্সযোদ্ধা মোহাম্মদ মহসিনের মালিকানা ৪০ ভাগ, তার ফুপাত ভাই ও অভিযুক্ত আতিকুর রহমান বিনা পুঁজিতে ব্যবসায় অভিজ্ঞতা কাজে লাগাবে বলে (ওয়ার্কিং পার্টনার) ৩৫ ভাগ এবং বেলায়েত হোসেনের ২৫ ভাগ মালিকানা হিসেবে চুক্তি করে ৩৫ লক্ষ টাকা মুলধন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করেন। তাতে মোহাম্মদ মহসিন চেয়ারম্যান, আতিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও বেলায়েত হোসেনের ম্যানেজার পদ নির্ধারণ করা হয়।
মূল মালিক মোহাম্মদ মহসিনের আমেরিকা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত আতিকুর রহমান ব্যবসার হিসাব দিচ্ছিলেন না। অপরদিকে ম্যানেজার বেলায়েত হোসেনকে মিথ্যা চুরির অভিযোগ দিয়ে মারধর ও হয়রানি করে ব্যবসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
চুক্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে অভিযুক্ত আতিকুর রহমান তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট ও ট্রেড লাইসেন্সে কারসাজি করেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মূল মালিক মোহাম্মদ মহসিন দেশে এসে ব্যবসার হিসাব চাইলে অভিযুক্ত আতিকুর রহমান ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজের বলে দাবি করে মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ভাড়াটে গুণ্ডাবাহীনি ও সাদা পোশাকধারী পুলিশ দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
মোহাম্মদ মহসিন অভিযুক্ত আতিকুর রহমানের অত্যাচারে টিকতে না পেরে একসময় ব্যবসায় তার অংশ তার ছোটভাই ও গাজীপুর কম্পিউটার সমিতির কর্মকর্তা মোহাম্মদ মাসুদ সরকারের কাছে বিক্রি করে দেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ০১ মে ২০২৪ তারিখে সন্ধ্যার পরে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অভিযুক্ত আতিকুর রহমানের বড় ভাই শাখাওয়াত হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন মোহাম্মদ মহসিনের উপর হামলা করেন। তখন মোহাম্মদ মহসিন পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নিলে ওই মহিলা সেই দোকানে ঢুকেও তার উপর হামলা চালায়।
এ সময় সংবাদ সম্মেলনে হামলার ঘটনার ভিডিও ফুটেজ সাংবাদিকদের দেখানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত আতিকুর রহমান গং তাদের আত্মসাৎ প্রক্রিয়া সম্পন্ন করতে না পেরে আরও নানান অসৎ উপায় প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় আতিকুর রহমান তার স্ত্রী মনিরা আক্তারকে বাদি করে মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মাসুদ সরকারকে বিবাদী করে গাজীপুর আদালতে নারী নির্যাতনের একটি মিথ্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে সামাজিক নিরাপত্তা, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার চেয়ে সচেতন মহল ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।
(এস/এসপি/মে ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








