E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক

২০২৪ মে ২৯ ১৬:০৮:৫১
সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক

লতিফ নুতন, সিলেট : সিলেটের উদ্যমী যুব সংগঠক ও অভিনয়শিল্পী  মোঃ কামাল সিলেটের বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়, কেউরি কামাল নাট্যআঙ্গনে পরিচিত, অভিনয় শিল্পী সিলেট নগরীর হাউজিং ষ্টেইটে ১৯৯১ সালে মোঃ কামালের জন্ম হয়। দেশ থিয়েটার ও দেশ যুব সংগঠন সিলেট এর সভাপতি মো: কামাল। মো: বাবুল ও মোছা: আফিয়া খাতুনের সুযোগ্য সন্তান,উদ্যমী যুব সংগঠক কেউরি মোঃ কামাল। নাট্যঅঙ্গনে কেউরি কামাল হিসেবে তিনি অভিনয় করেন।

কামাল বলেন, তিনি ব্যস্থতার মাঝেও আরেকটি কাজ হচ্ছে নবীন-প্রবীন, জ্ঞানী গুণীকে যথাযথ মূল্যায়ন করা। মো: কামাল মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও তিনি সমাজে ও সাংস্কৃতিক অঙ্গণে অভিনয় শিল্পী হিসেবে সুপরিচিত। তিনি সৃষ্টিতে সন্তুুষ্ট। তার সৃষ্টি অনেক নাট্যঅঙ্গনে ও নৃত্য শিল্পী রয়েছে। কামাল সিলেটের যোগ্য, দক্ষ একজন যুব সংগঠক ও অভিনয় শিল্পী হিসেবে কাজ করেছেন।

মোঃ কামাল সরকারি, বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি সামাজিক সংগঠন গুলো থেকে সম্মাননা পেয়েছেন। এ সব সামাজিক সংগঠনে তার ভূমিকা ও উল্লেখযোগ্য।

অভিনয় শিল্পী কামাল ২০০৮ সাল থেকে তার নিজ-উদ্যোগে মানবিক কাজ, অভিনয় ও সামাজিক কাজ শুরু করে আজ অবধি দেশের বিভিন্ন বেসরকারী মিডিয়া টি.ভি চ্যানেলে নাটক ইত্যাদি চর্চা করে আসছেন। ২০১৩ সালে যুব সংগঠক ও অভিনয়শিল্পী কামালের নিজ উদ্যোগে সামাজিক সংগঠন, দেশ যুব সংগঠন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত নিরলস ভাবে। দেশের করুণা কালীন সময়ে সে মানুষের কল্যাণে কাজ করেছেন। তা প্রশংসনীয়। কামাল কমপক্ষে দুইশত এর বেশি নাটকে ইতিমধ্যে অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। সাধারণ মানুষের কাছে, সে অভিনয়শিল্পী কামাল নামে পরিচিত লাভ করেন।

মোঃ কামাল বলেন, আসলে কাজে মনযোগী থাকার কোনো বিকল্প নেই। সততা ও ভালোবাসা নিয়ে লেগেছিলাম বলেই সাংস্কৃতিক সংগঠক হতে পেরেছি।

(এলএন/এসপি/মে ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test