ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় ৩৯ জনকে আসামী করে মামলা, গ্রেপ্তার ২
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : পূর্ব শত্রুতা ও ফুটবল খেলাকে কেন্দ্র করে বিষ্ণপুর গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে কৃষক আব্দুল কাইয়ুম নিহত হওয়ার ঘটনায় ৩৯ জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২৯ মে বুধবার নিহত আব্দুল কাইয়ুমের চাচাতো ভাই আছাব আলী অরফে পশর আলী বাদী হয়ে সাবেক ইউপি মেম্বার আব্দুল লতিফকে প্রধান আসামী করে ২৯ জনের নাম এজাহারে উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ কে আসামী করে এ মামলা দায়ের করেন। পুলিশ এই হত্যা ঘটনার সাথে জড়িত আলামিন ও আবু তাহের সঞ্জুকে মামলা রেকর্ডের আগেই গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে। সঞ্জু ও আলামিন কারাগারেই রয়েছেন।
কেন্দুয়া উপজেলার ১০ নং কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে আব্দুল লতিফ মেম্বার ও হাসিম উদ্দিন গংদের সাথে একই গ্রামের হুমায়ুন, ঝন্টু ও হাদিস মিয়াদের দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম বাবুলের উদ্যোগে প্রায় দুই মাস আগে গ্রাম সালিশের মাধ্যমে বিষ্ণপুর গ্রামে বসে দুই গ্রুপের বিরোধ আনুষ্ঠানিক ভাবে মিটমাট করা হয়। কিন্তু আনুষ্ঠানিক মিটমাট হলেও ভেতরে ভেতরে তাদের মধ্যে দন্ধ লেগেই ছিল। চলতি মাসের ১৫ মে তারিখের দিকে দুই গ্রুপের লোকজন আদিপত্য বিস্তার করতে পাল্টাপাল্টি গরু জবাই করে ভোজন করে। গ্রামের সাধারণ মানুষ জানায় তারা মিমাংসা হলেও আধিপত্য বিস্তারের জন্য দুই গ্রুপের লোকেরাই আবার মুখমুখি সংঘর্ষে লিপ্ত হতে প্রস্তুত। ২৫ মে বিকেলে দুই গ্রুপের যুবক ছেলেরা বাড়ির পাশের জমিতে ফুটবল খেলতে যায়। সেখানে লতিফ গ্রুপের লোকেরা তাদেরকে ফুটবল খেলতে বাধা দেয়।
এসময় তারা বলেন যদি খেলতে গিয়ে বল যাতে লতিফদের জমিতে গিয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক করা হয়। ফুটবল খেলায় বাধার বিষয়টি লতিফের প্রতিপক্ষের লোকেরা মুহুর্তেই জেনে যায়। এতে দুই গ্রæপের মধ্যে উত্তেজনা দেখা দিয়ে এক পর্যায়ে লাঠি, বল্লম ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে শত শত লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে কৃষক আব্দুল কাইয়ুম সহ অর্ধ শতাধিক লোক আহত হয়। আশংকা জনক অবস্থায় আব্দুল কাইয়ুমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ জানায়, আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকদের উপর হাসপাতাল প্রাঙ্গনে হামলা চালানোর প্রস্ততি ও বাড়ি ঘরেও শুরু হয় লুটপাট ও ভাংচুর। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএম বলেন, হাসপাতালে সংঘর্ষ ও ঘরবাড়ি লুটপাটের প্রাক্কালে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে ৩২ জনকে আটক করা হয়।
পরে যাচাই বাচাই করে মুচালেকা নিয়ে ৩০ জনকে ছেড়ে দেওয়া হয়। দুই জনকে পাঠানো হয় জেল হাজতে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: আলীমুল রাজী বলেন, মামলাটি তদন্তাধীন আছে। সকল আসামী গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।
(এসবিএস/এএস/মে ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৩ নভেম্বর ২০২৬
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








